আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৩১২
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩১২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। সাফীয়া বিনত হুয়াই (রা)-এর একটি উটনী রোগাক্রান্ত হয়ে পড়ে। তখন যায়নাব (রা)-এর নিকট একটি বাহন অতিরিক্ত ছিল। এ সময় নবী (ﷺ) যায়নাব (রা)-কে বলেনঃ তুমি তা তাকে দান কর। সে বলল: আমি কি তা ইয়াহুদীয়াকে দেব? তখন রাসুলুল্লাহ (ﷺ) ক্ষুব্ধ হয়ে যিলহজ্জ, মুহররম ও সফরের কিছু দিন তার থেকে পৃথক থাকেন।
(আবু দাউদ (র) সূত্রে সুমাইয়া হতে বর্ণিত। সুমাইয়াকে বংশের দিকে সম্বোধন করা হয়নি।)
(আবু দাউদ (র) সূত্রে সুমাইয়া হতে বর্ণিত। সুমাইয়াকে বংশের দিকে সম্বোধন করা হয়নি।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4312- وَعَن عَائِشَة أَيْضا رَضِي الله عَنْهَا أَنه اعتل بعير لصفية بنت حييّ وَعند زَيْنَب فضل ظهر فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لِزَيْنَب أعطيها بَعِيرًا فَقَالَت أَنا أعطي تِلْكَ الْيَهُودِيَّة فَغَضب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فهجرها ذَا الْحجَّة وَالْمحرم وَبَعض صفر
رَوَاهُ أَبُو دَاوُد عَن سميَّة عَنْهَا وَسُميَّة لم تنْسب
رَوَاهُ أَبُو دَاوُد عَن سميَّة عَنْهَا وَسُميَّة لم تنْسب