আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩১১
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩১১. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা আমি নবী (ﷺ)কে বললাম, হযরত সাফীয়া (রা) আপনার জন্য এজন্য যথেষ্ট। কোন কোন ভাষ্যকার তার ব্যাখ্যায় বলেনঃ তাঁর বক্তব্যে তিনি সাফীয়া (রা)-এর বেটে হওয়ার দিকে ইংগিত করেন। তখন তিনি বলেনঃ তুমি এমন একটি কথা বললে, তা যদি সমুদ্রের পানির সাথে মেশানো হয়, তবে তা ময়লাযুক্ত হয়ে যাবে। সে বলল: আমি নবী (ﷺ)-এর কাছে এক লোক সম্পর্কে আলোচনা করলাম। তিনি বলেন: তোমার কারো সম্বন্ধে সমালোচনামূলক কথা আমার কাছে বর্ণনা করা আমি পসন্দ করি না। কেননা, আমার মধ্যেও তা রয়েছে।
(আবু দাউদ, তিরমিযী, বায়হাকী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি হাসান সহীহ্।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4311- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قلت للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم حَسبك من صَفِيَّة كَذَا وَكَذَا
قَالَ بعض الروَاة تَعْنِي قَصِيرَة
فَقَالَ لقد قلت كلمة لَو مزجت بِمَاء الْبَحْر لمزجته
قَالَت وحكيت لَهُ إنْسَانا فَقَالَ مَا أحب أَن حكيت لي إنْسَانا وَأَن لي كَذَا وَكَذَا

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالْبَيْهَقِيّ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান