আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩০৯
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩০৯. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর সাথীদের বলেছেন: আল্লাহর নিকট জঘন্য সুদ কি? তা কি তোমরা জান? সাহাবায়ে কিরাম বলেন: এ ব্যাপারে আল্লাহ এবং তাঁর রাসূল (ﷺ) সর্বাধিক জ্ঞাত। তিনি বলেন: এক মুসলমান অন্য মুসলমানের মর্যাদাহানী বৈধ মনে করা জঘন্যতম সুদ। অতঃপর তিনটি নিম্নোক্ত আয়াতটি তিলাওয়াত করেন:
وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا
"যারা মু'মিন পুরুষ ও নারীদের বিনা অপরাধে কষ্ট দেয়। তারা একটা অতি বড় মিথ্যা দোষ ও সুষ্পষ্ট অপরাধের বোঝা নিজেদের ঘাড়ে চাপিয়ে নেয়"। (সূরা আহযাবঃ ৫৮)
(আবু ই'আলা বর্ণিত। তাঁর বর্ণনাকারী বিশুদ্ধ।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4309- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لأَصْحَابه تَدْرُونَ أربى
الرِّبَا عِنْد الله قَالُوا الله وَرَسُوله أعلم
قَالَ فَإِن أربى الرِّبَا عِنْد الله استحلال عرض امرىء مُسلم
ثمَّ قَرَأَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَالَّذين يُؤْذونَ الْمُؤمنِينَ وَالْمُؤْمِنَات بِغَيْر مَا اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مُبينًا الْأَحْزَاب 85

رَوَاهُ أَبُو يعلى وَرُوَاته رُوَاة الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান