আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩০৮
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩০৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন মুসলমানের মর্যাদাকে হিংসার চোখে দেখা সর্বোচ্চ সুদের গুনাহ।
(এই হাদীসটি বাযযার দু'টি সনদে বর্ণনা করেছেন, তবে একটি সনদ শক্তিশালী। ইমাম আবু দাউদ (র)-এর কোন কোন নোসখায় হাদীসটি বর্ণিত হয়েছে। তবে তাঁর শব্দমালা এরূপ: তিনি (নবী ﷺ) বলেছেন: মুসলমানের মর্যাদায় অন্যায়ভাবে হস্তক্ষেপ করা গুরুতর অপরাধ। একটি গালির প্রতিশোধে দু'টি গালি দেওয়া গুরুতর অপরাধ।
ইবন আবুদ দুনিয়া উপরোক্ত হাদীস থেকে আরো দীর্ঘ হাদীস বর্ণনা করেছেন। তবে তার শব্দশালা এরূপ: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সুদে সত্তরটি গুনাহ রয়েছে। আর তন্মধ্যে নিম্নস্তরের গুনাহ হচ্ছে, নিজ মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া তুল্য গুনাহ। জঘন্যতম সুদ হল মুসলমানের মর্যাদার হস্তক্ষেপ করা।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4308- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أربى الرِّبَا استطالة الْمَرْء فِي عرض أَخِيه

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَادَيْنِ أَحدهمَا قوي وَهُوَ فِي بعض نسخ أبي دَاوُد إِلَّا أَنه قَالَ إِن من الْكَبَائِر استطالة الرجل فِي عرض رجل مُسلم بِغَيْر حق وَمن الْكَبَائِر السبتان بالسبة
وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا أطول مِنْهُ وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الرِّبَا سَبْعُونَ حوبا وأيسرها كَنِكَاح الرجل أمه وَإِن أربى الرِّبَا عرض الرجل الْمُسلم
الْحُوب بِضَم الْحَاء الْمُهْملَة هُوَ الْإِثْم
tahqiqতাহকীক:তাহকীক চলমান