আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩০৬
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩০৬. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা রাসুলুল্লাহ্ (ﷺ) আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি ভাষণের এক পর্যায়ে সুদ সম্পর্কে আলোচনা করেন এবং তার ভয়াবহ পরিণাম সম্পর্কে বিবরণ দেন। তিনি বলেন: কারো কাছে সুদের একটি টাকা আসা তেষট্টি বার ব্যভিচারে লিপ্ত হওয়া অপেক্ষা গুরুতর। আর মারাত্মক সুদ হল, মুসলমানের মর্যাদায় হস্তক্ষেপ করা।
(ইবন আবুদ দুনিয়ার 'যামুল গীবাত' অধ্যায়ে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4306- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ خَطَبنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَذكر أَمر الرِّبَا وَعظم شَأْنه وَقَالَ إِن الدِّرْهَم يُصِيبهُ الرجل من الرِّبَا أعظم عِنْد الله فِي الْخَطِيئَة من سِتّ وَثَلَاثِينَ زنية يزنيها الرجل وَإِن أربى الرِّبَا عرض الرجل الْمُسلم

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب ذمّ الْغَيْبَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান