আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৩০৫
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩০৫. হযরত বারা' ইব্ন আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: সুদের (গুনাহের দিক থেকে) বাহাত্তরটি স্তর রয়েছে। এর সর্বনিম্ন স্তর হচ্ছে কোন লোকের তার মায়ের সাথে ব্যভিচার করা। সর্বোচ্চ সুদ হল কোন ব্যক্তি কর্তৃক তার ভাইয়ের সম্মানকে খাটো করে দেখা।
(তাবারানীর আওসাত গ্রন্থে উমার ইবন রাশিদ হতে বর্ণিত।)
(তাবারানীর আওসাত গ্রন্থে উমার ইবন রাশিদ হতে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4305- وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الرِّبَا اثْنَان وَسَبْعُونَ بَابا أدناها مثل إتْيَان الرجل أمه وَإِن أربى الرِّبَا استطالة الرجل فِي عرض أَخِيه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة عمر بن رَاشد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة عمر بن رَاشد