আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩০৩
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩০৩. হযরত আবু বাকরা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বিদায় হজ্জের ভাষণে বলেছেন: "তোমাদের পরস্পরের রক্ত (জীবন), ধন-সম্পদ, মান-ইযযত পরস্পরের প্রতি হারাম ও সম্মাদের যোগ্য, যেমনিভাবে আজকের এই দিন, এই মাস, এই শহর তোমাদের জন্য হারাম ও সম্মানের। আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি?"
(বুখারী, মুসলিম ও অন্যান্য গ্রন্থে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4303- عَن أبي بكرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ فِي خطبَته فِي حجَّة الْوَدَاع إِن دماءكم وَأَمْوَالكُمْ وَأَعْرَاضكُمْ حرَام عَلَيْكُم كَحُرْمَةِ يومكم هَذَا فِي شهركم هَذَا فِي بلدكم هَذَا أَلا هَل بلغت

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান