আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩০২
অধ্যায়ঃ শিষ্টাচার
চোগলখুরী করার প্রতি ভীতি প্রদর্শন
৪৩০২. হযরত আলা ইবন হারিস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ পশ্চাতে নিন্দাকারী, সম্মুখে নিন্দাকারী, যারা লোকের চোগলখুরী করে বেড়ায় এবং সতী-সাধবী রমনীদের ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত করার দোষ খুঁজে বেড়ায়, আল্লাহ্ তাদেরকে কুকুরের চেহারায় হাশরের মাঠে উঠাবেন।
(আবু শায়খ ইবন হিব্বান তাওরীয গ্রন্থে মু'দাল সূত্রে উক্ত হাদীসটি বর্ণনা করেন।
হযরত আবু দারদা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে পেছনে الاصلاح অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন: সিয়াম পালনকারী, সালাত আদায়কারী, নফল দান-খয়রাতকারী থেকে কে উত্তম, আমি কি তার সম্পর্কে অবহিত করব না। সাহাবায়ে কিরাম বলেন: জ্বি-হাঁ তিনি বলেন: পরস্পরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। কেননা, পরস্পরের নিপর্যয়ই দ্বীনের ধ্বংসকারী।
আবু দাউদ, ইবন হিব্বানের সহীহ্ গ্রন্থ এবং তিরমিযী বর্ণিত। তিনি হাদীসটি সহীহ বলেছেন। এরপর তিনি বলেন: নবী (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেন: "তা হচ্ছে ধ্বংসকারী"। তিনি বলেন: আমি الحالقة বলতে মাথা মুণ্ডানো বুঝাইনি বরং দীনকে ধ্বংসকারী অর্থে বুঝাতে চেয়েছি।)
كتاب الأدب
التَّرْهِيب من النميمة
4302- وَعَن الْعَلَاء بن الْحَارِث رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الهمازون واللمازون والمشاؤون بالنميمة الباغون للبرآء الْعَنَت يحشرهم الله فِي وُجُوه الْكلاب

رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب التوبيخ معضلا هَكَذَا
وَتقدم فِي بَاب الْإِصْلَاح حَدِيث أبي الدَّرْدَاء عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَلا أخْبركُم بِأَفْضَل من دَرَجَة الصّيام وَالصَّلَاة وَالصَّدَََقَة قَالُوا بلَى
قَالَ إصْلَاح ذَات الْبَين فَإِن فَسَاد ذَات الْبَين هِيَ الحالقة
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه وَالتِّرْمِذِيّ وَصَححهُ ثمَّ قَالَ ويروى عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ هِيَ الحالقة لَا أَقُول تحلق الشّعْر وَلَكِن أَقُول تحلق الدّين
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান