আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪২৪৭
অধ্যায়ঃ শিষ্টাচার
অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৪৭. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। একদা এক ব্যক্তি নবী (ﷺ)-এর সঙ্গে তার নিজ উটে চড়ে সফর করে। অতঃপর সে তার উটকে অভিশাপ দেয়। অতএব নবী (ﷺ) তাকে বলেন: হে আবদুল্লাহ্!
তুমি আমার সাথে এমন উটের উপর আরোহণ করো না, যা অভিশপ্ত।
(আবু ই'আলা বর্ণিত। ইবন আবুদ দুনিয়া উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4247- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ سَار رجل مَعَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فلعن بعيره فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَا عبد الله لَا تسر مَعنا على بعير مَلْعُون

رَوَاهُ أَبُو يعلى وَابْن أبي الدُّنْيَا بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান