আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪২৪৬
অধ্যায়ঃ শিষ্টাচার
অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৪৬. হযরত ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একবার রাসূলুল্লাহ্ (ﷺ) সফরে ছিলেন। এক আনসার রমনী তার নিজ উটে আরোহী ছিলেন। উটটি হোচট খেলে সে লা'নত দেয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন: তোমরা তার উপরস্ত বস্তু নিজেরা বহন কর এবং তাকে ছেড়ে দাও। কেননা, তা অভিশপ্ত। ইমরান (রা) বলেনঃ আমি যেন তা এখনো দেখতে পাচ্ছি যে, সে লোকদের মধ্যে একা পথ চলছে, আর সাথে কেউ নেই।
(মুসলিম ও অন্যান্যগণ বর্ণিত।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4246- وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنهُ قَالَ بَيْنَمَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي بعض أَسْفَاره وَامْرَأَة من الْأَنْصَار على نَاقَة فضجرت فلعنتها فَسمع ذَلِك رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ خُذُوا مَا عَلَيْهَا ودعوها فَإِنَّهَا ملعونة
قَالَ عمرَان فَكَأَنِّي أَرَاهَا الْآن تمشي فِي النَّاس مَا يعرض لَهَا أحد

رَوَاهُ مُسلم وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান