আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪২০৮
অধ্যায়ঃ শিষ্টাচার
সম্পর্কোচ্ছেদ, ঘৃণা-বিদ্বেষ এবং পৃষ্ঠপ্রদর্শনের প্রতি ভীতি প্রদর্শন
৪২০৮. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি: শয়তান এ ব্যাপারে নিরাশ হয়েছে যে, আরব উপদ্বীপের মুসল্লীগণ তার পূজা করবে। তবে তাদের পারস্পরিক সংঘাত থেকে সে নিরাশ হয়নি।
(মুসলিম বর্ণিত।
التحريش উত্তেজিত করা, পরস্পরের অন্তর বিগড়ে যাওয়া এবং সম্পর্ক ছিন্ন করা।)
كتاب الأدب
التَّرْهِيب من التهاجر والتشاحن والتدابر
4208- وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ سَمِعت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الشَّيْطَان قد يئس أَن يعبده المصلون فِي جَزِيرَة الْعَرَب وَلَكِن فِي التحريش بَينهم

رَوَاهُ مُسلم
التحريش هُوَ الإغراء وتغيير الْقُلُوب والتقاطع
tahqiqতাহকীক:তাহকীক চলমান