আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪২০৭
অধ্যায়ঃ শিষ্টাচার
সম্পর্কোচ্ছেদ, ঘৃণা-বিদ্বেষ এবং পৃষ্ঠপ্রদর্শনের প্রতি ভীতি প্রদর্শন
৪২০৭. আবু হিরাশ হাদরাদ ইব্‌ন আবু হাদরাদ আসলামী (রা) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন: কোন ব্যক্তি তার ভাইয়ের সাথে এক বছর সম্পর্ক ছিন্ন রাখলে, সে তাকে হত্যা করার অপরাধে অপরাধী।
(আবু দাউদ ও বায়হাকী বর্ণিত।)
كتاب الأدب
التَّرْهِيب من التهاجر والتشاحن والتدابر
4207- وَعَن أبي حِرَاش حَدْرَد بن أبي حَدْرَد الْأَسْلَمِيّ رَضِي الله عَنهُ أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من هجر أَخَاهُ سنة فَهُوَ كسفك دَمه

رَوَاهُ أَبُو دَاوُد وَالْبَيْهَقِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান