আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪১৪৩
অধ্যায়ঃ শিষ্টাচার
মুসাফাহা (করমর্দন) করার প্রতি অনুপ্রেরণা, ইশারায় সালাম দানের প্রতি ভীতি প্রদর্শন এবং কাফিরকে সালাম দান প্রসঙ্গে
৪১৪৩. হযরত উমার ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিন বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: দইজন মুসলমান। যখন পরস্পরে সাক্ষাৎ করে এবং তাদের একজন অন্যজনকে সালাম দেয়, তখন আল্লাহর কাছে সুসংবাদ প্রাপ্তির দিক থেকে তাদের উভয়ের মধ্যে প্রথম ব্যক্তি সর্বাধিক প্রিয় ও উত্তম কর্মশীল। যখন তারা পরস্পরে মুসাফাহা করে, তখন তাদের প্রতি একশ' রহমত নাযিল হয়। তাদের মধ্যেকার যে ব্যক্তি প্রথমে অগ্রসর হয়, তার জন্য রয়েছে নব্বইটি, আর যার সাথে মুসাফাহা করে, তার জন্য রয়েছে দশটি রহমত।
(বাযযার বর্ণিত।)
(বাযযার বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي المصافحة والترهيب من الْإِشَارَة فِي السَّلَام وَمَا جَاءَ فِي السَّلَام على الْكفَّار
4143- وَرُوِيَ عَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا التقى الرّجلَانِ المسلمان فَسلم أَحدهمَا على صَاحبه فَإِن أحبهما إِلَى الله أحسنهما بشرا لصَاحبه فَإِذا تصافحا نزلت عَلَيْهِمَا مائَة رَحْمَة وللبادي مِنْهُمَا تسعون وللمصافح عشرَة
رَوَاهُ الْبَزَّار
رَوَاهُ الْبَزَّار