আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৪২
অধ্যায়ঃ শিষ্টাচার
মুসাফাহা (করমর্দন) করার প্রতি অনুপ্রেরণা, ইশারায় সালাম দানের প্রতি ভীতি প্রদর্শন এবং কাফিরকে সালাম দান প্রসঙ্গে
৪১৪২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। দু'জন মুসলমান যখন পরস্পর সাক্ষাৎ করে মুসাফাহা (করমর্দন) করে ও কুশল জিজ্ঞেস করে, আল্লাহ তখন তাদের দু'জনের মধ্যে একশটি রহমত অবতীর্ণ করেন। এর মধ্যে নিরানব্বইটি পাবে ঐ ব্যক্তি, যে তার ভাইকে অধিক প্রফুল্লচিত্রে হাস্যোজ্জ্বল চেহারায় এবং আন্তরিকতার সাথে কুশল জিজ্ঞেস করে।
(তাবারানী (র) একটি সমালোচিত সনদে হাদীসটি বর্ণনা করেন।
لا بشهما - অধিক প্রফুল্লচিত্ত, আনন্দঘন অবস্থায়, মুচকি হাসি দিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং কুশল জিজ্ঞেস করা।
أطلقهما - তাদের, দু'জনের মধ্যকার অধিক প্রফুল্লচিত্তের অধিকারী ব্যক্তি।)
كتاب الأدب
التَّرْغِيب فِي المصافحة والترهيب من الْإِشَارَة فِي السَّلَام وَمَا جَاءَ فِي السَّلَام على الْكفَّار
4142- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الْمُسلمين إِذا التقيا فتصافحا وتساءلا أنزل الله بَينهمَا مائَة رَحْمَة تِسْعَة وَتِسْعين لأبشهما وَأطلقهُمَا وَأَبَرهمَا وأحسنهما مساءلة بأَخيه

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد فِيهِ نظر
لأبشهما أَي لأكثرهما بشاشة وَهِي طلاقة الْوَجْه مَعَ الْفَرح والتبسم وَحسن الإقبال واللطف فِي الْمَسْأَلَة
وَأطلقهُمَا أَي أكثرهما وأبلغهما طلاقة وَهِي بِمَعْنى البشاشة
tahqiqতাহকীক:তাহকীক চলমান