আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯৩৯
অধ্যায়ঃ সদ্ব্যবহার
মেহমানদারী করা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার হকের গুরুত্ব অনুধাবনের প্রতি অনুপ্রেরণা এবং মেহমানের যথাযথ আপ্যায়ন না করার কারণে অতিথি সেবকের গুনাহগার হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৩৯. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ঘরে ছুরি হতে উটের কুঁজ (ক্ষুদ্র হতে বড় খাদ্য) অতিথির জন্য পরিবেশন করা হয়, সেই গৃহবাসীর প্রতি কল্যাণ সর্বাধিক দ্রুতবেগে বর্ষিত হয়।
(ইবনে মাজা এবং ইবনে আবুদ দুনিয়া আনাস (রা) ও অন্যান্যদের সূত্রে হাদীসটি বর্ণনা করেন।
(হাফিয মুনযিরী (র) বলেন:) পেছনে إطعام الطعام শীর্ষক অনুচ্ছেদে এই হাদীসটি অতিবাহিত হয়েছে এবং এই অনুচ্ছেদে যে সকল হাদীস সংশ্লিষ্ট রয়েছে আমি তা পূর্ণবার উল্লেখ করিনি।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الضِّيَافَة وإكرام الضَّيْف وتأكيد حَقه وترهيب الضَّيْف أَن يُقيم حَتَّى يؤثم أهل الْمنزل
3939- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْخَيْر أسْرع إِلَى الْبَيْت الَّذِي يُؤْكَل فِيهِ من الشَّفْرَة إِلَى سَنَام الْبَعِير

رَوَاهُ ابْن مَاجَه وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا من حَدِيث أنس وَغَيره
قَالَ الْحَافِظ وَتقدم بَاب فِي إطْعَام الطَّعَام وَفِيه غير مَا حَدِيث يَلِيق بِهَذَا الْبَاب لم نعد مِنْهَا شَيْئا
tahqiqতাহকীক:তাহকীক চলমান