আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫৭১
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৭১. হযরত আলী ইবনে আবু তালিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ পনেরটি অপরাধের কারণে আমার উম্মাতের উপর বালা-মুসীবত অবধারিত হয়ে পড়বে। বলা হলঃ ইয়া রাসূলাল্লাহ! সে গুলো কি কি? তিনি জবাবে বললেন: তাহল: ১. যখন গণীমতকে নিজ সম্পদ মনে করবে, ২. আমানতকে গনীমত মনে করবে। ৩. যাকাতকে জরিমানা মনে করবে, ৪. স্বামী তার স্ত্রীর অনুগত হবে, ৫. সন্তান মায়েদের সাথে অসদাচরণ করবে, আর বন্ধুর সাথে সদাচরণ করবে, ৬. পিতাকে কষ্ট দেবে ৭. মসজিদে উচ্চস্বরে কথাবার্তা হবে, ৮. নিকৃষ্ট ব্যক্তি জাতির নেতা হবে, ৯. অনিষ্টের আশংকায় যালিমকে সম্মান করবে, ১০. ব্যাপাকভাবে মদ পান করবে, ১১. রেশমী বস্ত্র পরিধান করবে, ১২. নর্তকী ও বাদ্যযন্ত্র প্রসার লাভ করবে, ১৩, উম্মাত তার পূর্ববর্তীদের অভিশাপ দেবে। আর তখন তোমরা আগুনের বাতাসের অপেক্ষা করবে অথবা তোমরা ধসে যাওয়া ও আকৃতি বিকৃতের অপেক্ষা করবে।
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন: হাদীসটি গরীব।)
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন: হাদীসটি গরীব।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3571- وَرُوِيَ عَن عَليّ بن أبي طَالب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا فعلت أمتِي خمس عشرَة خصْلَة حل بهَا الْبلَاء
قيل مَا هن يَا رَسُول الله قَالَ إِذا كَانَ الْمغنم دولا وَالْأَمَانَة مغنما وَالزَّكَاة مغرما وأطاع الرجل زَوجته وعق أمه وبر صديقه وجفا أَبَاهُ وَارْتَفَعت الْأَصْوَات فِي الْمَسَاجِد وَكَانَ زعيم الْقَوْم أرذلهم وَأكْرم الرجل مَخَافَة شَره وشربت الْخُمُور وَلبس الْحَرِير واتخذت الْقَيْنَات وَالْمَعَازِف وَلعن آخر هَذِه الْأمة أَولهَا فليرتقبوا عِنْد ذَلِك ريحًا حَمْرَاء أَو خسفا ومسخا
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب

হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের পূর্বে উম্মতের মধ্যে সৃষ্টি হবে এরূপ পনেরটি মন্দ বিষয়ের উল্লেখ করেছেন। ১. এই যে, গণীমতের মাল প্রকৃতপক্ষে যা যোদ্ধা ও গাজীদের প্রাপ্য এবং যার মধ্যে ফকির ও মিসকীনদেরও অংশ রয়েছে, কর্তৃপক্ষ তা ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যয় করতে থাকবে। ২. লোকজন সেচ্ছায় রাষ্ট্রের যাকাত প্রদান করবে না বরং এটাকে এক প্রকার জরিমান মনে করবে। (১) ৩. ইলম যা দীনের জন্যই এবং নিজের আখিরাতের জন্য অর্জন করা উচিত তা দীন বহির্ভূত উদ্দেশ্যে অর্থাৎ পার্থিব লাভ ও অন্যান্য উদ্দেশ্যে অর্জন করা হবে, ৪ ও ৫. লোকজন তাদের স্ত্রীদের আনুগত্য করবে এবং মা গণের অবাধ্যতা ও তাদেরকে কষ্ট প্রদান করা তাদের রীতি হবে। ৬. বন্ধু-বান্ধবকে নিকটবর্তী করা হবে। ৭. পিতাকে দূরে রাখা হবে, তার সাথে মন্দ আচরণ করা হবে। ৮. মসজিদসমূহ যা আল্লাহর ঘর এবং আদব রক্ষার্থে তাতে বিনা প্রয়োজনে উচুস্বরে শব্দ করা নিষেধ, তার আদব ও সম্মান বাকি থাকবে না। তাতে কণ্ঠ উচু এবং হৈ-হাঙ্গামা হবে। ৯. গোত্রের সর্দারী ও নেতৃত্ব ফাসিক-কাফিরদের হাতে এসে যাবে। ১০. জাতির সর্বাধিক নিচু লোক জাতির দায়িত্বশীল হবে ১১. মন্দ লোকের মন্দ ও শয়তানীর ভয়ে তাদের সম্মান করা হবে। ১২ ও ১৩. পেশাধারী গায়িকা এবং মা'আযিফ ও মাযামির অর্থাৎ ঢোল বাঁশি এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের আধিক্য হবে ১৪. মদপান বেশি হবে। ১৫. উম্মতের মধ্যে পরে আগমনকারী লোকজন উম্মতের প্রথম স্তরের লোকজনকে নিজেদের অভিশাপ ও অশ্লীল বাক্যের লক্ষ্যস্থল বানাবে।
পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, উম্মতের মধ্যে যখন অনিষ্ট সৃষ্টি হবে তখন আল্লাহ্ তা'আলার ক্রোধ এই আকৃতিতে আসবে যে, লাল ঝঞ্ঝাবায়ু, ভীষণ ভূমিকম্প, লোকজনের ভূ-গর্ভস্থ হওয়া, তাদের আকৃতি পরিবর্তন, এবং প্রস্তর-বৃষ্টি বর্ষণ, এছাড়াও আল্লাহ্ তা'আলার ক্রোধ ও ওজস্বীতা ক্রমাগত এভাবে প্রকাশ পাবে যেভাবে হারের সুতা ছিড়ে যাওয়ার কারণে এর দানাগুলো ক্রমান্বয়ে পতিত হতে থাকে।
হাদীসের প্রকাশ্য অর্থ এই যে, যখন এই মন্দসমূহ উম্মতে এবং মুসলিম সমাজে সর্বব্যাপী হবে তখন আল্লাহ্ তা'আলার ক্রোধ ও উত্তেজনা এই আকৃতিসমূহে প্রকাশ পাবে।
টিকা: ১. উল্লেখ্য, ইসলামী জীবন ব্যবস্থায় রাষ্ট্র যাকাত আদায় করে তা তার উপযুক্তদের নিকট পৌঁছাত। যাদের অন্তরে আল্লাহর ভয় ও ঈমান মযবুত নয় তারা এটাকে রাষ্ট্রীয় ট্যাক্সের ন্যায় জরিমানা মনে করে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)