আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৬১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সুদের ভয়াবহ পরিণাম
২৮৬১. ফিরিশতাগণ কর্তৃক গোসলকৃত হযরত আবদুল্লাহ ইবনে হানযালা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি স্বজ্ঞানে একটি দিরহামও সুদ গ্রহণ করে, তা ছত্রিশবার ব্যভিচার অপেক্ষাও জঘন্য।
(আহমাদ, তাবারানী তাঁর মু'জামুল কাবীর গ্রন্থে বর্ণনা করেছেন।
[হাফিয আবদুল আযীম মুনযিরী (র) বলেন, হযরত হানযালা (রা) হযরত আবদুল্লাহ্ (রা)-এর পিতা। তাঁকে 'গাসীলুল মালাইকা' (ফিরিশতাগণ কর্তৃক গোসলকৃত) উপাধি দেওয়া হয়েছে। কেননা, তিনি উহুদ যুদ্ধে অপবিত্র অবস্থায় অংশগ্রহণ করেছিলেন। তিনি তাঁর মাথার এক পাশ ধৌত করছিলেন, ইতোমধ্যে জিহাদের ডাক শুনে তৎক্ষণাৎ বেরিয়ে আসেন এবং যুদ্ধে শাহাদাত বরণ করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমি ফিরিশতাদের দেখেছি তাঁকে গোসল দিতে।)

كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2861- وَعَن عبد الله بن حَنْظَلَة غسيل الْمَلَائِكَة رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم دِرْهَم رَبًّا يَأْكُلهُ الرجل وَهُوَ يعلم أَشد من سِتَّة وَثَلَاثِينَ زنية
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرِجَال أَحْمد رجال الصَّحِيح
قَالَ الْحَافِظ حَنْظَلَة وَالِد عبد الله لقب بغسيل الْمَلَائِكَة لِأَنَّهُ كَانَ يَوْم أحد جنبا وَقد غسل أحد شقي رَأسه فَلَمَّا سمع الهيعة خرج فاستشهد فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لقد رَأَيْت الْمَلَائِكَة تغسله