আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৫১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সুদের ভয়াবহ পরিণাম
২৮৫১. হযরত জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সুদগ্রহীতা, সুদদাতা,লেখক ও সাক্ষীদ্বয়ের প্রতি লা'নত করেছেন। তিনি বলেনঃ তারা সবাই সমান অপরাধী। মুসলিম ও অন্যান্য হাদীস গ্রন্থে বর্ণিত।
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2851- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ لعن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم آكل الرِّبَا ومؤكله وكاتبه وشاهديه وَقَالَ هم سَوَاء
رَوَاهُ مُسلم وَغَيره
رَوَاهُ مُسلم وَغَيره
হাদীসের ব্যাখ্যা:
কুরআন মজীদের আয়াত ও রাসুলুল্লাহ ﷺ-এর বাণীসমূহ থেকে জানা যায় এবং সুস্থ বুদ্ধির নিকটও এটা এক শাশ্বত সত্য যে, নিকৃষ্ট ও লা'নতযোগ্য জুলমের গুনাহ সুদ গ্রহণ করা ও খাওয়া। নবী করীম ﷺ-এর এই বাণীর উদ্দেশ্য ও দাবি হচ্ছে- সুদী ব্যবসা এমন অশ্লীল ও লা'নতযোগ্য ব্যবসা যে, এতে যে কোনভাবে জড়িত হওয়াও আল্লাহর লা'নতের কারণ। এ ভিত্তিতে সুদ গ্রহণকারী, সুদের দলিল লেখক ও এর সাক্ষীও লা'নতে অংশীদার এজন্য যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের লা'নত ও তাঁদের ক্রোধ থেকে বাঁচতে চায় যে এ ব্যবসা থেকে দূরে দূরেই থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)