আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮১৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, বিপদগ্রস্ত ও বন্দী ব্যক্তিকে কিছু দু'আ বাক্য পাঠের প্রতি উৎসাহ দান
২৮১৪. হযরত মুয়ায ইবন জাবাল (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) এক শুক্রবারে তাঁকে (জামায়াতে) দেখতে পেলেন না। অতএব রাসূলুল্লাহ (ﷺ) জুমু'আর নামায শেষ মুয়াযের কাছে আসলেন এবং বললেন, হে মুয়ায়। কি হল যে, আমি তোমাকে আজকাল জামায়াতে দেখতে পাচ্ছি না? মুয়ায বললেনঃ ইয়া রাসূলাল্লাহ। জনৈক ইয়াহূদীর আমার কাছে এক উকিয়া স্বর্ণ পাওনা রয়েছে। আমি আপনার নিকট আসতে রওয়ানা হয়েছিলাম; কিন্তু সেই আপনার নিকট আসার পথে আমার পক্ষে বাধা হয়েছে। রাসুলুল্লাহ (ﷺ) তাঁকে বললেনঃ হে মুয়ায়। আমি কি তোমাকে একটি দু'আ শিখিয়ে দেব না, যা দ্বারা তুমি প্রার্থনা করবে? তোমার উপর যদি সবীর পাহাড়তুল্য ঋণও থাকে, তবুও আল্লাহ তা আদায় করে দিবেন। (সবীর হচ্ছে ইয়েমেনে অবস্থিত একটি পাহাড়)। হে মুয়ায। তুমি আল্লাহর নিকট দু'আ করবে, তুমি বলবেঃ
اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ ، وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ ، وَتُعِزُّ مَنْ تَشَاءُ ، وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكِ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ ، وتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ ، وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ ، وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ ، وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ رَحْمَنَ الدُّنْيَا وَالآخِرَةِ وَرَحِيمَهُمَا ، تُعْطِي مَنْ تَشَاءُ مِنْهُمَا ، وتَمْنَعُ مَنْ تَشَاءُ ، ارْحَمْنِي رَحْمَةً تُغْنِيني بِهَا عَنْ رَحْمَةِ مَنْ سِوَاكَ
"হে আল্লাহ্! তুমিই রাজ্যের অধিপতি। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমানিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল। তুমি রাতকে দিনের ভিতরে প্রবেশ করাও এবং দিনকে রাতের ভিতরে প্রবেশ করাও। আর তুমিই জীবিতকে মৃতের ভিতর থেকে বের করে আন এবং মৃতকে জীবিতের ভিতর থেকে বের করে আন। আর তুমিই যাকে ইচ্ছা, বেহিসাব রিযক দান কর। তুমি দুনিয়া এবং আখিরাতে রহমান এবং উভয় জগতে তুমি রহীমও বটে। দুনিয়া ও আখিরাত থেকে তুমি যাকে ইচ্ছা দান কর এবং যাকে ইচ্ছা বঞ্চিত রাখ। তুমি আমাকে এমন দয়া কর, যে দয়া তুমি ব্যতীত সকলের দয়া থেকে আমাকে অমুখাপেক্ষী করে দেয়।"
অপর এক বর্ণনায়ঃ মুয়ায বলেন, জনৈক ব্যক্তির আমার নিকট কিছু পাওনা ছিল। আমি তাকে ভয় পেলাম এবং দু'দিন ঘরের বাইরে না গিয়ে কাটালাম। অতঃপর আমি বের হয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট আসলাম। তিনি বললেনঃ হে মুয়ায। কোন জিনিস তোমাকে পিছনে ফেলে রেখেছিল? আমি বললাম, জনৈক ব্যক্তির আমার নিকট কিছু পাওনা ছিল। আমি তাকে ভয় করলাম এবং লজ্জিত হয়ে থাকলাম। আর আমার নিকট এটি ভাল লাগছিল না যে, সে আমার মুখোমুখি হয়ে যাক। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি কি তোমাকে কয়েকটি বাক্য পাঠের নির্দেশ দিব না, যদি তোমার উপর পাহাড়তুল্য পাওনাও থাকে, তবে আল্লাহ তা' আদায় করে দেবেন? আমি বললাম, আলবৎ ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেনঃ তুমি বল, "হে আল্লাহ! তুমিই রাজ্যের অধিপতি। অতঃপর উপরে বর্ণিত হাদীসের অনুরূপই সংক্ষেপে বর্ণনা করেছেন। এ বর্ণনার শেষাংশে এ কথাটি অতিরিক্ত রয়েছেঃ
اللَّهمَّ أَغنني مِنَ الفَقرِ ، و اقْضِ عَنِّي الدَّينَ ، و قَوِّني فِى عِبادتكَ ، و جِهادٍ في سَبيلكَ
"হে আল্লাহ! আমাকে দারিদ্র্য থেকে মুক্তি দাও, আমার ঋণ পরিশোধ করে দাও এবং আমাকে তোমার ইবাদতের মধ্যে তোমার পথে জিহাদে মৃত্যু দান কর।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن الْمَدْيُون والمهموم والمكروب والمأسور
2814- وَرُوِيَ عَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم افتقده يَوْم الْجُمُعَة فَلَمَّا صلى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَتَى معَاذًا فَقَالَ يَا معَاذ مَا لي لم أرك فَقَالَ يَا رَسُول الله ليهودي عَليّ أُوقِيَّة من تبر فَخرجت إِلَيْك فحبسني عَنْك فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا معَاذ ألاأعلمك دُعَاء تَدْعُو بِهِ فَلَو كَانَ عَلَيْك من الدّين مثل صبير أَدَّاهُ الله عَنْك
وصبير جبل بِالْيمن فَادع الله يَا معَاذ قل اللَّهُمَّ مَالك الْملك تؤتي الْملك من تشَاء وتنزع الْملك مِمَّن تشَاء وتعز من تشَاء وتذل من تشَاء بِيَدِك الْخَيْر إِنَّك على كل شَيْء قدير
تولج اللَّيْل فِي النَّهَار وتولج النَّهَار فِي اللَّيْل وَتخرج الْحَيّ من الْمَيِّت وَتخرج الْمَيِّت من الْحَيّ وترزق من تشَاء بِغَيْر حِسَاب رَحْمَن الدُّنْيَا وَالْآخِرَة ورحيمهما تُعْطِي من تشَاء مِنْهُمَا وتمنع من تشَاء ارْحَمْنِي رَحْمَة تغنيني بهَا عَن رَحْمَة من سواك
وَفِي رِوَايَة قَالَ معَاذ كَانَ لرجل عَليّ بعض الْحق فخشيته فَلَبثت يَوْمَيْنِ لَا أخرج ثمَّ خرجت فَجئْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا معَاذ مَا خَلفك قلت كَانَ لرجل عَليّ بعض الْحق فخشيته حَتَّى استحييت وكرهت أَن يلقاني
قَالَ أَلا آمُرك بِكَلِمَات تقولهن لَو كَانَ عَلَيْك أَمْثَال الْجبَال قَضَاهُ الله قلت بلَى يَا رَسُول الله
قَالَ قل اللَّهُمَّ مَالك الْملك فَذكر نَحوه بِاخْتِصَار
وَزَاد فِي آخِره اللَّهُمَّ أغنني من الْفقر واقض عني الدّين وتوفني فِي عبادتك وَجِهَاد فِي سَبِيلك

رَوَاهُ الطَّبَرَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান