আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮১২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, বিপদগ্রস্ত ও বন্দী ব্যক্তিকে কিছু দু'আ বাক্য পাঠের প্রতি উৎসাহ দান
২৮১২. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) একদিন মসজিদে প্রবেশ করলেন। হঠাৎ দেখলেনঃ আবু উমামা নামক জনৈক আনসারী ব্যক্তি মসজিদে বসে রয়েছে। তিনি বললেন। হে আবু উমামা! কি হল যে, আমি তোমাকে মসজিদে বসা দেখছি। অথচ এটা নামাযের সময় নয়? সে বলল, ইয়া রাসূলাল্লাহ। দুশ্চিন্তা এবং প্রচুর ঋণ আমাকে পেয়ে বসেছে। তিনি বললেন, আমি কি তোমাকে এমন বাক্য শিখিয়ে দিব না যে, তুমি যখন এটি পাঠ করবে, আল্লাহ্ তোমার দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তোমার ঋণ আদায় করে দেবেন? সে বলল, আলবৎ ইয়া রাসূলাল্লাহ্। রাসূলুল্লাহ্ তখন বললেনঃ তুমি সকাল ও সন্ধ্যায় বলবেঃ
اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ
"হে আল্লাহ! আমি দুশ্চিন্তা এবং দুঃখ-কষ্ট থেকে তোমার শরণ চাই, আমি তোমার শরণ চাই অপরাগতা ও অলসতা থেকে। আমি তোমার শরণ চাই কৃপণতা ও ভীরুতা থেকে এবং আমি তোমার শরণ চাই ঋণের বোঝা ও মানুষের দাপট থেকে।"
আবু সাঈদ বলেনঃ আমি এ দু'আটি পড়লাম। আল্লাহ তখন আমার দুশ্চিন্তা দূর করে দিলেন এবং আমাকে 'ঋণমুক্ত করে দিলেন।
(হাদীসটি আবূ দাউদ বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن الْمَدْيُون والمهموم والمكروب والمأسور
2812- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ دخل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذَات يَوْم الْمَسْجِد فَإِذا هُوَ بِرَجُل من الْأَنْصَار يُقَال لَهُ أَبُو أُمَامَة جَالِسا فِيهِ فَقَالَ يَا أَبَا أُمَامَة مَا لي أَرَاك جَالِسا فِي الْمَسْجِد فِي غير وَقت صَلَاة قَالَ هموم لزمتني وديون يَا رَسُول الله
قَالَ أَفلا أعلمك كلَاما إِذا قلته أذهب الله عز وَجل همك وَقضى عَنْك دينك فَقَالَ بلَى يَا رَسُول الله قَالَ قل إِذا أَصبَحت وَإِذا أمسيت اللَّهُمَّ إِنِّي أعوذ بك من الْهم والحزن وَأَعُوذ بك من الْعَجز والكسل وَأَعُوذ بك من الْبُخْل والجبن وَأَعُوذ بك من غَلَبَة الدّين وقهر الرِّجَال قَالَ فَقلت ذَلِك فَأذْهب الله عز وَجل همي وَقضى عني ديني

رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান