আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮১১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, বিপদগ্রস্ত ও বন্দী ব্যক্তিকে কিছু দু'আ বাক্য পাঠের প্রতি উৎসাহ দান
২৮১১. হযরত আলী (রা) থেকে বর্ণিত যে, জনৈক চুক্তিবদ্ধ গোলাম তাঁর নিকট এসে বললঃ আমি বন্দীদশা থেকে মুক্তির জন্য মালিকের সাথে কৃত চুক্তির অর্থ আদায়ে অক্ষম হয়ে পড়েছি। অতএব আমাকে কিছু সাহায্য করুন। আলী (রা) বললেন। আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না, যা রাসূসুল্লাহ (ﷺ) আমাকে শিক্ষা দিয়েছেন? তোমার উপর যদি সবীর পাহাড় সমতুল্য ঋণও থাকে, তবুও (এগুলো পাঠ করলে) আল্লাহ্ তোমার পক্ষ থেকে তা আদায় করে দেবেন।
اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
হে আল্লাহ! তোমার প্রদত্ত হালাল রিযককে আমার জন্য যথেষ্ট করে দাও এবং হারাম থেকে নিবৃত রাখ। আর তোমার অপার অনুগ্রহে আমাকে তুমি ছাড়া অপর সকল থেকে অমুখাপেক্ষী করে দাও।"
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। তিরমিযী বলেছেনঃ হাদীসটি হাসান-গরীব। হাকিমও হাদীসটি বর্ণনা করে বলেছেনঃ এর সনদ সহীহ।)

كتاب البيوع
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن الْمَدْيُون والمهموم والمكروب والمأسور
2811- عَن عَليّ رَضِي الله عَنهُ أَن مكَاتبا جَاءَهُ فَقَالَ إِنِّي عجزت عَن مكاتبتي فأعني فَقَالَ أَلا أعلمك كَلِمَات علمنيهن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَو كَانَ عَلَيْك مثل جبل صبير دينا أَدَّاهُ الله عَنْك قل اللَّهُمَّ اكْفِنِي بحلالك عَن حرامك وأغنني بِفَضْلِك عَمَّن سواك
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد