আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭৯৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৯৬. হযরত সামুরা ইবন জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদিন ভাষণ দিতে গিয়ে বললেনঃ এখানে অমুখ গোত্রের কেউ আছে কি? তখন কেউ উত্তর করল না। তিনি আবার বললেনঃ এখানে অমুক গোত্রের কেউ আছে কি? এবারও কেউ উত্তর দিল না। তিনি আবার বললেনঃ এখানে অমুক গোত্রের কেউ আছে কি? তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসুলাল্লাহ। আমি আছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, প্রথম দু’বারে ডাকে সাড়া দিতে তোমাকে কিসে নিষেধ করেছিল? অতঃপর তিনি বললেনঃ আমি তোমাদের মঙ্গলের জন্যই তোমাদেরকে স্মরণ করেছিলাম। তোমাদের এক বন্ধু ঋনের কারণে আটকে গিয়েছিল, পরে দেখলাম যে, আল্লাহ তার পক্ষ থেকে সব পরিশোধ করে দিয়েছেন। এখন আর তাকে কেউ কোন কিছুর জন্য তাগাদা দিচ্ছে না।
(হাদীসটি আবু দাউদ, নাসাই এবং হাকিম বর্ণনা করেছেন। তবে হাকিমের বর্ণনায় বলা হয়েছে। তোমাদের বন্ধুটি জান্নাতের দরজায় ঋণের কারণে আটকা পড়ে গিয়েছিল।
হাকিমের অপর এক বর্ণনায় এ অংশটিও উল্লেখ করেছেন। যদি তোমাদের ইচ্ছা হয়, তবে তাকে মুক্ত করে নিয়ে আস, আর যদি ইচ্ছা হয় তবে আল্লাহর আযাবের হাতে সোপর্দ করে দাও। তখন জনৈক ব্যক্তি বলে উঠল, তার ঋণের দায়িত্ব আমার উপর রইল, অতঃপর সে তা আদায় করে দিল।
হাকিম বলেনঃ হাদীসটি বুখারী-মুসলিমের শর্ত অনুসারে সহীহ।
(হাফিয আবদুল আযীম বলেনঃ) উপরে উল্লিখিত মুহাদ্দিসগণ এ হাদীসটি শাবী সূত্রে সাম'আন ইবন মুশান্নাজ-এর মাধ্যমে হযরত সামুরা (রা) থেকে বর্ণনা করেছেন। কিন্তু বুখারী তাঁর 'তারীখে কবীর' নামক গ্রন্থে বলেছেন, সামআন সামুরা থেকে হাদীস শুনেছেন বলে আমাদের জানা নেই। অনুরূপভাবে শা’বী সাম'আন থেকে হাদীস শুনেছেন বলে আমরা জানি না।)

كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2796- وَعَن سَمُرَة بن جُنْدُب رَضِي الله عَنهُ قَالَ خَطَبنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ هَاهُنَا أحد من بني فلَان فَلم يجبهُ أحد ثمَّ قَالَ هَاهُنَا أحد من بني فلَان فَلم يجبهُ أحد ثمَّ قَالَ هَاهُنَا أحد من بني فلَان فَقَامَ رجل فَقَالَ أَنا يَا رَسُول الله فَقَالَ من مَنعك أَن تُجِيبنِي فِي الْمَرَّتَيْنِ الْأَوليين
قَالَ إِنِّي لم أنوه بكم إِلَّا خيرا إِن صَاحبكُم مأسور بِدِينِهِ فَلَقَد رَأَيْته أُدي عَنهُ حَتَّى مَا أحد يَطْلُبهُ بِشَيْء
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالْحَاكِم إِلَّا أَنه قَالَ إِن صَاحبكُم حبس على بَاب الْجنَّة بدين كَانَ عَلَيْهِ
زَاد فِي رِوَايَة فَإِن شِئْتُم فافدوه وَإِن شِئْتُم فأسلموه إِلَى عَذَاب الله
فَقَالَ رجل عَليّ دينه فقضاه
قَالَ الْحَاكِم صَحِيح على شَرط الشَّيْخَيْنِ
قَالَ الْحَافِظ عبد الْعَظِيم رَوَوْهُ كلهم عَن الشّعبِيّ عَن سمْعَان وَهُوَ ابْن مشنج عَن سَمُرَة وَقَالَ البُخَارِيّ فِي تَارِيخه الْكَبِير لَا نعلم لسمعان سَمَاعا من سَمُرَة وَلَا لِلشَّعْبِيِّ سَمَاعا من سمْعَان