আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৯৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৯৫. হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত দণ্ডবিধি প্রয়োগের বেলায় সুপারিশ করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, সে যেন আল্লাহর ব্যাপারে তাঁর বিরুদ্ধাচরণ করল। আর যে ঋণের বোঝা নিয়ে মারা গেল, সেখানে দীনার ও দিরহাম থাকবে না, বরং পাপ ও পুণ্য থাকবে (আর এ দিয়েই ফায়সালা করতে হবে)। যে ব্যক্তি জেনে শুনে কোন অন্যায় বিষয়ে ঝগড়া করল, সে যে পর্যন্ত এই অন্যায় থেকে ফিরে না আসবে, আল্লাহর ক্রোধে নিপতিত থাকবে। যে ব্যক্তি কোন মুমিন সম্পর্কে এমন উক্তি করবে, যা তার মধ্যে নেই, সে জাহান্নামীদের পুঁজ, রক্ত জমা হওয়ার স্থানে বন্দী অবস্থায় থাকবে, যে পর্যন্ত না সে তার উক্তি প্রত্যাহারকারী কোন জিনিস নিয়ে আসবে।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। আবূ দাউদ এবং তাবারানীও এটি অনুরূপ বর্ণনা করেছেন। তাঁদের বর্ণিত শব্দমালা ইন্‌শা আল্লাহ সামনে আসবে।)
كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2795- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من حَالَتْ شَفَاعَته دون حد من حُدُود الله فقد ضاد الله فِي أمره وَمن مَاتَ وَعَلِيهِ دين فَلَيْسَ ثمَّ دِينَار وَلَا دِرْهَم وَلكنهَا الْحَسَنَات والسيئات وَمن خَاصم فِي بَاطِل وَهُوَ يعلم لم يزل فِي سخط الله حَتَّى ينْزع وَمن قَالَ فِي مُؤمن مَا لَيْسَ فِيهِ حبس فِي ردغة الخبال حَتَّى يَأْتِي بالمخرج مِمَّا قَالَ

رَوَاهُ الْحَاكِم وَصَححهُ وَرَوَاهُ أَبُو دَاوُد وَالطَّبَرَانِيّ بِنَحْوِهِ وَيَأْتِي لَفْظهمَا إِن شَاءَ الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান