আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৮৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৮৬. হযরত মু'আবিয়া (রা) এর আযাদকৃত দাস কাসিম থেকে বর্ণিত যে, তাঁর নিকট এ হাদীস পৌঁছেছে যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি পরিশোধের ইচ্ছা নিয়ে কোন ঋণ গ্রহণ করল এবং এটি আদায় করতেও আগ্রহী ছিল, কিন্তু ঋণ আদায়ের পূর্বেই সে মারা গেল, আল্লাহ তার পাওনাদারকে যা ইচ্ছা তা দিয়ে খুশি করতে এবং এই ঋণ গ্রহীতা মৃত ব্যক্তিকে ক্ষমা করে দিতে সক্ষম। আর যে ব্যক্তি কোন ঋণ গ্রহণ করল, অথচ তার ইচ্ছা নেই যে, সে তার পরিশোধ করবে এবং ঋণ আদায় না করেই সে মারা গেল, তাকে বলা হবে। তুমি ধারণা করেছিলে যে, আমি তোমার নিকট থেকে অমুকের পাওনা পরিপূর্ণরূপে আদায় করব না। অতঃপর তার পুণ্য থেকে কিছু পুণ্য নিয়ে পাওনাদারের পুণ্যের সাথে যোগ করে দেয়া হবে। আর তার যদি পুণ্য না থাকে, তাহলে পাওনাদারের পাপরাশি থেকে কিছু পাপ এনে তার পাপরাশির সাথে যোগ করে দেয়া হবে।
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি এরূপ মুরসাল পদ্ধতিতেই এসেছে।)
كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2786- وَعَن الْقَاسِم مولى مُعَاوِيَة رَضِي الله عَنهُ أَنه بلغه أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من تدين بدين وَهُوَ يُرِيد أَن يَقْضِيه حَرِيص على أَن يُؤَدِّيه فَمَاتَ وَلم يقْض دينه فَإِن الله قَادر على أَن يُرْضِي غَرِيمه بِمَا شَاءَ من عِنْده وَيغْفر للمتوفى وَمن تدين بدين وَهُوَ يُرِيد أَن لَا يَقْضِيه فَمَاتَ على ذَلِك وَلم يقْض دينه فَإِنَّهُ يُقَال لَهُ أظننت أَنا لن نوفي فلَانا حَقه مِنْك
فَيُؤْخَذ من حَسَنَاته فَيجْعَل زِيَادَة فِي حَسَنَات رب الدّين فَإِن لم يكن لَهُ حَسَنَات أَخذ من سيئات رب الدّين فَجعلت فِي سيئات الْمَطْلُوب

رَوَاهُ الْبَيْهَقِيّ وَقَالَ هَكَذَا جَاءَ مُرْسلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান