আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭৮৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৮৫. হযরত সুহায়ব আল-খায়র (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন ঋণ গ্রহণ করে এবং সংকল্প করে যে, সে আর এটি পরিশোধ করবে না, সে আল্লাহর সাথে চোর হিসেবে সাক্ষাত করবে।
(হাদীসটি ইবন মাজাহ ও বায়হাকী বর্ণনা করেছেন। এর সনদটি মুত্তাসিল, এতে কোন দোষ নেই। তবে 'ইউসুফ ইবন মুহাম্মদ ইবন সায়ফী সম্পর্কে বুখারী বলেন। তাঁর ব্যাপারে সমালোচনার অবকাশ রয়েছে।
তাবারানী এ হাদীসটি তাঁর 'কবীরে' নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেনঃ সুহায়ব বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি কোন মহিলাকে বিয়ে করল এবং তার ইচ্ছা এই যে, সে তাকে মোহরানা কিছুই দেবে না, সে ব্যক্তি যে দিন মারা যাবে, ব্যভিচারী হিসেবে মারা যাবে। আর যে ব্যক্তি কোন ব্যক্তির নিকট থেকে কোন কিছু ক্রয় করল, কিন্তু তার ইচ্ছা যে, সে এর মূল্য কোন কিছুই দেবে না, সে যেদিন মারা যাবে, প্রতারক হিসেবে মৃত্যুবরণ করবে। আর প্রতারক জাহান্নামে যাবে। এর সনদটিতে আমর ইবন দীনার নামক একজন প্রত্যাখ্যাত রাবী রয়েছেন।)

كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2785- وَعَن صُهَيْب الْخَيْر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَيّمَا رجل تدين دينا وَهُوَ مجمع أَن لَا يُوفيه إِيَّاه لَقِي الله سَارِقا
رَوَاهُ ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ وَإِسْنَاده مُتَّصِل لَا بَأْس بِهِ إِلَّا أَن يُوسُف بن مُحَمَّد بن صَيْفِي بن صُهَيْب قَالَ البُخَارِيّ فِيهِ نظر
وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَلَفظه قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَيّمَا رجل تزوج امْرَأَة يَنْوِي أَن لَا يُعْطِيهَا من صَدَاقهَا شَيْئا مَاتَ يَوْم يَمُوت وَهُوَ زَان وَأَيّمَا رجل اشْترى من رجل بيعا يَنْوِي أَن لَا يُعْطِيهِ من ثمنه شَيْئا مَاتَ يَوْم يَمُوت وَهُوَ خائن والخائن فِي النَّار
وَفِي إِسْنَاده عَمْرو بن دِينَار مَتْرُوك