আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭৭৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৭৭. হযরত ইবন উমর (রা) থেকেই বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি জনৈক ব্যক্তিকে উপদেশ দিচ্ছিলেন ও বলছিলেনঃ গুনাহ কম কর, তাহলে তোমার মৃত্যু সহজ হবে। ঋণ কম কর, তাহলে মুক্ত জীবন যাপন করতে পারবে।
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন।)
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2777- وَرُوِيَ عَنهُ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ يُوصي رجلا وَهُوَ يَقُول أقل من الذُّنُوب يهن عَلَيْك الْمَوْت وَأَقل من الدّين تعش حرا
رَوَاهُ الْبَيْهَقِيّ
رَوَاهُ الْبَيْهَقِيّ