আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭৭৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৭৬. হযরত ইবন উমর (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ ঋণ হল পৃথিবীর বুকে আল্লাহর নিশান বিশেষ। অতএব আল্লাহ যখন কোন বান্দাকে অপদস্থ করতে চান, তখন তার গলায় এটি পরিয়ে দেন।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি মুসলিমের শর্ত অনুসারে সহীহ। | হাফিয বলেন। মন্তব্যটি সঠিক নয়। কেননা এর সনদে বিশ্র ইবন উবায়দ আবদুদ-দারাসী নামক একজন দুর্বল রাবী রয়েছে।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি মুসলিমের শর্ত অনুসারে সহীহ। | হাফিয বলেন। মন্তব্যটি সঠিক নয়। কেননা এর সনদে বিশ্র ইবন উবায়দ আবদুদ-দারাসী নামক একজন দুর্বল রাবী রয়েছে।)
كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2776- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الدّين راية الله فِي الأَرْض فَإِذا أَرَادَ الله أَن يذل عبدا وَضعه فِي عُنُقه
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
قَالَ الْحَافِظ بل فِيهِ بشر بن عبيد الدَّارِسِيُّ واه
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
قَالَ الْحَافِظ بل فِيهِ بشر بن عبيد الدَّارِسِيُّ واه