আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭১৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭১৩. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহ তাঁর জনৈক বান্দাকে উপস্থিত করলেন, যাকে তিনি প্রচুর সম্পদ দান করেছিলেন। অতঃপর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি দুনিয়ায় কি করেছিলে?
(রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ মানুষ তো আর আল্লাহর নিকট কোন কথা গোপন করতে পারে না)। সে বলল, হে আমার প্রতিপালক। তুমি আমাকে প্রচুর ধন দিয়েছিলে আর আমি মানুষের সাথে ব্যবসা করতাম। আমার আচরিত নীতি ছিল উদারতা। অতএব আমি সামর্থ্যবান ব্যক্তির সাথে সহজ আচরণ করতাম আর অক্ষম ব্যক্তিকে অবকাশ দান করতাম। মহান আল্লাহ তখন বললেনঃ এ ব্যাপারে তোমার চেয়ে আমিই তো অধিকতর হকদার। (হে ফিরিশতাগণ।) তোমরা আমার বান্দাকে মার্জনা করে দাও। হযরত উকবা ইবন আমির এবং আবূ মাসউদ আনসারী (রা) একথা শুনে বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) -এর পবিত্র মুখ থেকেও আমরা অনুরূপ শুনেছি।
(হাদীসটি মুসলিম এভাবে মাওকূফ পদ্ধতিতে বর্ণনা করেছেন। তিনি-উকবা এবং আবু মাসউদ (রা) সূত্রে এটি মারফুরূপেও বর্ণনা করেন। এ হাদীসটির বাকী অংশ 'অক্ষমকে অবকাশ দান' অনুচ্ছেদে ইতোপূর্বে বর্ণিত হয়েছে।)

كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2713- وَعَن حُذَيْفَة رَضِي الله عَنهُ قَالَ أَتَى الله بِعَبْد من عباده آتَاهُ الله مَالا فَقَالَ لَهُ مَاذَا عملت فِي الدُّنْيَا قَالَ وَلَا يكتمون الله حَدِيثا النِّسَاء 24
قَالَ يَا رب آتيتني
مَالا فَكنت أبايع النَّاس وَكَانَ من خلقي الْجَوَاز فَكنت أيسر على الْمُوسر وَأنْظر الْمُعسر فَقَالَ الله تَعَالَى أَنا أَحَق بذلك مِنْك تجاوزوا عَن عَبدِي فَقَالَ عقبَة بن عَامر وَأَبُو مَسْعُود الْأنْصَارِيّ هَكَذَا سمعناه من فِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
رَوَاهُ مُسلم هَكَذَا مَوْقُوفا على حُذَيْفَة وَمَرْفُوعًا عَن عقبَة وَأبي مَسْعُود وَتَقَدَّمت بَقِيَّة أَلْفَاظ هَذَا الحَدِيث فِي إنظار الْمُعسر