আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭১১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭১১. হযরত আবু সাঈদ খুদরী (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ উত্তম মুমিন হল ঐ ব্যক্তি, যে বিক্রির বেলায়ও উদার, ক্রয়ের বেলায়ও উদার, মূল্য পরিশোধের ক্ষেত্রেও উদার এবং মূল্যগ্রহণের বেলায়ও উদার।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2711- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أفضل الْمُؤمنِينَ رجل سمح البيع سمح الشِّرَاء سمح الْقَضَاء سمح الِاقْتِضَاء

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান