আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৬৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জনে মধ্যম পন্থা ও সাধুতা অবলম্বনের প্রতি উৎসাহ দান এবং লোভ ও অর্থ মোহের নিন্দাবাদ প্রসঙ্গে
২৬৬৫. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী করীম (ﷺ)-কে নামাযে পাঠ করতে শুনেছি। আদম সন্তানের জন্য যদি সোনায় ভরা একটি উপত্যকা হয়ে যায়, তবে সে এর সাথে দ্বিতীয় আরেকটি কামনা করবে। তাকে যদি দ্বিতীয়টি প্রদান করা হয়, তবে সে তৃতীয় আরেকটি কামনা করবে। আর আদম সন্তানের উদর মাটি ছাড়া অন্য কিছুই পূর্ণ করতে পারবে না। তবে যে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার অবস্থার সংশোধন করে দেন।
(হাদীসটি বায্‌যার একটি উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الاقتصاد فِي طلب الرزق والإجمال فِيهِ وَمَا جَاءَ فِي ذمّ الْحِرْص وَحب المَال
2665- وَعَن بُرَيْدَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يقْرَأ فِي الصَّلَاة لَو أَن لِابْنِ آدم وَاديا من ذهب لابتغى إِلَيْهِ ثَانِيًا وَلَو أعطي ثَانِيًا لابتغى إِلَيْهِ ثَالِثا وَلَا يمْلَأ جَوف ابْن آدم إِلَّا التُّرَاب وَيَتُوب الله على من تَابَ

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান