আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫৯২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সর্বদা বেশি করে নবী করীম (ﷺ) -এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দান ও তাঁর আলোচনার সময় যে ব্যক্তি দরূদ পাঠ করে না, তার সম্পর্কে সতর্কবাণী
২৫৯২. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা প্রতি শুক্রবারে আমার প্রতি বেশি করে দরূদ পাঠ করবে। কেননা এ দিনটি ফিরিশতাদের উপস্থিতির দিন। আর যে কেউ দরূদ পাঠ করলে তা আমার নিকট পেশ করা হয়, যে পর্যন্ত না সে তা থেকে নিষ্ক্রান্ত হয়। বর্ণনাকারী বলেনঃ আমি বললাম, আপনার মৃত্যুর পরেও কি তা আপনার নিকট পেশ করা হবে? তিনি বললেনঃ নিশ্চয়ই আল্লাহ নবী-রাসূল আলাইহিমুস সালাত ওয়াস-সালাম-এর দেহসমূহ ভক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছেন।
(হাদীসটি ইব্ন মাজাহ উত্তম সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইব্ন মাজাহ উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي إكثار الصَّلَاة على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم والترهيب من تَركهَا عِنْد ذكره صلى الله عَلَيْهِ وَسلم كثيرا دَائِما
2592- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَكْثرُوا عَليّ من الصَّلَاة كل يَوْم الْجُمُعَة فَإِنَّهُ مشهود تشهده الْمَلَائِكَة وَإِن أحدا لن يُصَلِّي عَليّ إِلَّا عرضت عَليّ صلَاته حَتَّى يفرغ مِنْهَا قَالَ قلت وَبعد الْمَوْت قَالَ إِن الله حرم على الأَرْض أَن تَأْكُل أجساد الْأَنْبِيَاء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد جيد
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد جيد