আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৯১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সর্বদা বেশি করে নবী করীম (ﷺ) -এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দান ও তাঁর আলোচনার সময় যে ব্যক্তি দরূদ পাঠ করে না, তার সম্পর্কে সতর্কবাণী
২৫৯১. হযরত আবু সাঈদ খুদরী (রা) সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ যে মুসলমানের নিকট সাদকা করার মত কিছু নেই, সে যেন নিজের দু'আর মধ্যে এই দরূদটি পাঠ করে নেয়ঃ
اللهُم صَلِ عَلى مُحمدٍ عَبدِك ورسُولِك، وصَلِ عَلى المُؤمنينَ والمُؤمنَاتِ والمُسلمينَ والمُسلِمات
কেননা এটি তার জন্য পবিত্রতাকারী হবে। তিনি আরও বলেছেনঃ মুমিন কখনও কল্যাণে পরিতৃপ্ত হয় না, যাবত না সে জান্নাতে প্রবেশ করে।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে দাররাজ সূত্রে আবুল হায়সাম থেকে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي إكثار الصَّلَاة على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم والترهيب من تَركهَا عِنْد ذكره صلى الله عَلَيْهِ وَسلم كثيرا دَائِما
2591- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ أَيّمَا رجل مُسلم لم يكن عِنْده صَدَقَة فَلْيقل فِي دُعَائِهِ اللَّهُمَّ صل على مُحَمَّد عَبدك وَرَسُولك وصل على الْمُؤمنِينَ وَالْمُؤْمِنَات وَالْمُسْلِمين وَالْمُسلمَات فَإِنَّهَا زَكَاة
وَقَالَ لَا يشْبع مُؤمن خيرا حَتَّى يكون منتهاه الْجنَّة

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه من طَرِيق دراج عَن أبي الْهَيْثَم
tahqiqতাহকীক:তাহকীক চলমান