আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৬০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সকাল-সন্ধ্যা নির্বিশেষে দিন-রাত্রে পঠিত যিকিরসমূহে উৎসাহ দান
২৪৬০. হযরত আবু সাঈদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) বললেনঃ তোমাদের কেউ কি এক রাত্রে কুরআনের এক-তৃতীয়াংশ পাঠ করতে অক্ষম? সাহাবাদের নিকট বিষয়টি অনেক কষ্টসাধ্য বলে মনে হল। তাই তাঁরা বললেন, ইয়া রাসূলাল্লাহ। আমাদের মধ্যে কে এটি করতে পারবে? তিনি তখন বললেনঃ সূরা ইখলাসটি কুরআনের এক-তৃতীয়াংশ।
(হাদীসটি বুখারী, মুসলিম ও নাসাঈ বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي أذكار تقال بِاللَّيْلِ وَالنَّهَار غير مُخْتَصَّة بالصباح والمساء
2460- وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَيعْجزُ أحدكُم أَن يقْرَأ ثلث الْقُرْآن فِي لَيْلَة فشق ذَلِك عَلَيْهِم وَقَالُوا أَيّنَا يُطيق ذَلِك يَا رَسُول الله فَقَالَ الله الْوَاحِد الصَّمد ثلث الْقُرْآن

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান