আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪৩৮
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
আরেক প্রকার তাসবীহ
২৪৩৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উবাই ইবন কা'ব একদিন বললেন, আমি অবশ্যই মসজিদে প্রবেশ করে সালাত আদায় করব এবং আল্লাহর এমন প্রশংসাই করব, যা আর কেউ ইতোপূর্বে করেনি। তিনি সালাত আদায় করে যখন আল্লাহর প্রশংসা করতে বসলেন, হঠাৎ শুনলেন, কে যেন পিছন থেকে উচ্চেস্বরে বলছেঃ
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كُلُّهُ ، وَلَكَ الْمُلْكُ كُلُّهُ ، بِيَدِكَ الْخَيْرُ كُلُّهُ ، إِلَيْكَ يرْجَعُ الأَمْرُ كُلُّهُ ، عَلاَنِيَتُهُ وَسِرُّهُ ، فَأَهْلٌ أَنْ تُحْمَدَ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، اغْفِرْ لِي مَا مَضَى مِنْ ذُنُوبِي ، وَاعْصِمْنِي فِيمَا بَقِيَ مِنْ عُمْرِي ، وَارْزُقْنِي عَمَلاً زَاكِية تَرْضَى بِها عَنِّي وَتُبْ عَلَى
"হে আল্লাহ। তোমার জন্যই সকল প্রশংসা। তোমার জন্যই নিখিল রাজত্ব, তোমার হাতেই সকল কল্যাণ এবং সকল প্রকাশ্য ও গোপন বিষয় তোমার দিকেই ফিরে যায়। তোমার জন্যই প্রশংসা, তুমি সকল কিছুর উপর ক্ষমতাবান। আমার বিগত গুনাহসমূহ মাফ করে দাও, অনাগত জীবনে আমাকে গুনাহ থেকে রক্ষা কর, আমাকে এমন পবিত্র আমলের তাওফীক দাও, যাতে তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকবে এবং তুমি আমার তওবা কবুল কর।"
পরে তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) এর কাছে এসে ঘটনাটি বললেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ ইনি হলেন জিবরাঈল আলাইহিস সালাম।
(হাদীসটি ইব্ন আবুদ-দুনিয়া 'কিতাবুয যিক্র' নামক গ্রন্থে বর্ণনা করেছেন।)

كتاب الذّكر وَالدُّعَاء
نوع آخر
2438- عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ أبي بن كَعْب لأدخلن الْمَسْجِد فلأصلين ولأحمدن الله بِمَحَامِد لم يحمده بهَا أحد فَلَمَّا صلى وَجلسَ ليحمد الله ويثني عَلَيْهِ فَإِذا هُوَ بِصَوْت عَال من خَلفه يَقُول اللَّهُمَّ لَك الْحَمد كُله وَلَك الْملك كُله وبيدك الْخَيْر كُله وَإِلَيْك يرجع الْأَمر كُله عَلَانِيَته وسره
لَك الْحَمد إِنَّك على كل شَيْء قدير اغْفِر لي مَا مضى من ذُنُوبِي واعصمني فِيمَا بَقِي من عمري وارزقني أعمالا زاكية ترْضى بهَا عني
وَتب عَليّ
فَأتى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقص عَلَيْهِ فَقَالَ ذَاك جِبْرَائِيل عَلَيْهِ السَّلَام
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الذّكر وَلم يسم تابعيه