আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪৩৭
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
আরেক প্রকার তাসবীহ
২৪৩৭. উক্ত হযরত ইবন উমর (রা) সূত্রেই রাসূলুল্লাহ থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি এই দু'আটি পাঠ করেঃ
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ عَلَى كُلِّ حَالَঃ حَمْدًا يُوَافِي نِعَمَهُ. ويكافي مزيده .
"সকল প্রশংসাই বিশ্বজগতের প্রতিপালকের জন্য, আমি তাঁর অসংখ্য প্রশংসা করছি, সর্বাবস্থায় নির্ভেজাল ও বরকতময় প্রশংসার অধিকারী তিনিই। আমি তাঁর নিয়ামতের অনুপাতে প্রশংসা করছি এবং এমন প্রশংসা করছি যা তাঁর অনুগ্রহের বিনিময় হতে পারে।"
আমল সংরক্ষণকারী ফিরিশতাগণ তখন বলতে থাকেন, হে আমাদের প্রতিপালক! তোমার এ বান্দা তোমার যে পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করেছে, আমরা এর তাৎপর্য উপলব্ধি করতে পারছি না, আমরা বুঝতেই পারছি না যে, এটি কিভাবে লিখব। আল্লাহ তখন তাদের নিকট ওহী প্রেরণ করে বলেন, আমার বান্দা যেরূপ বলেছে, তোমরা ঠিক সেরূপই লিখে রাখ হে!
(হাদীসটি বুখারী কিতাবুয-যু'আফায় বর্ণনা করেছেন।)

كتاب الذّكر وَالدُّعَاء
نوع آخر
2437- رُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَيْضا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَالَ الْحَمد لله رب الْعَالمين حمدا طيبا مُبَارَكًا فِيهِ على كل حَال حمدا يوافي نعمه ويكافىء مزيده ثَلَاث مَرَّات فَتَقول الْحفظَة رَبنَا لَا نحسن كنه مَا قدسك عَبدك هَذَا وحمدك وَمَا نَدْرِي كَيفَ نَكْتُبهُ فَيُوحِي الله إِلَيْهِم أَن اكتبوه كَمَا قَالَ عَبدِي
رَوَاهُ البُخَارِيّ فِي الضُّعَفَاء
رَوَاهُ البُخَارِيّ فِي الضُّعَفَاء