আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩০৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩০৪. হযরত আবদুল্লাহ্ ইব্‌ন আমর (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলতেনঃ প্রত্যেক বস্তুর একটি মরিচা স্খলনকারী রয়েছে, আর অন্তরের মরিচা স্খলনকারী হচ্ছে আল্লাহর যিক্‌র। আল্লাহর যিক্‌র অপেক্ষা আল্লাহর আযাব থেকে পরিত্রাণ দানকারী অন্য কোন জিনিস নেই। সাহাবীগণ বললেন, আল্লাহর পথের জিহাদও নয়? তিনি বললেন, আল্লাহর পথে তরবারি মেরে তা ভেঙ্গে ফেললেও নয়।
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া ও বায়হাকী সাঈদ ইবন সিনান সূত্রে বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা বায়হাকীর।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2304- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه كَانَ يَقُول إِن لكل شَيْء صقالة وَإِن صقالة الْقُلُوب ذكر الله وَمَا من شَيْء أنجى من عَذَاب الله من ذكر الله
قَالُوا وَلَا الْجِهَاد فِي سَبِيل الله قَالَ وَلَو أَن يضْرب بِسَيْفِهِ حَتَّى يَنْقَطِع

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالْبَيْهَقِيّ من رِوَايَة سعيد بن سِنَان وَاللَّفْظ لَهُ

হাদীসের ব্যাখ্যা:

আসল কথা হচ্ছে, সমস্ত নেক আমলের মুকাবিলায় আল্লাহর যিকির সর্বোত্তম এবং আল্লাহর নিকট প্রিয়তম আমল (وَلَذِكْرُ اللّٰهِ أَكْبَرُ)। বান্দা আল্লাহ তা'আলার যে নৈকট্য এবং নৈকট্যজনিত যে সৌভাগ্য ও মর্যাদা যিকিরের সময় হাসিল হয়, তা অন্য কোন আমলের সময় হাসিল হয় না, এর শর্ত হচ্ছে এ যিকির আল্লাহর মাহাত্ম্য, মহব্বত, ভয়, ভক্তি ও আন্তরিক মনোনিবেশ সহকারে হতে হবে। আল্লাহ তা'আলার বাণী : فَاذْكُرُوْنِي أَذْكُرْكُمْ “তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করবো” এবং হাদীসে কুদসী أَنَا جَلَيْسُ مَنْ ذَكَرَنِيْ অর্থাৎ আমি আমার যিকিরকারী বান্দার সাথেই থাকি এবং وَأَنَا مَعَ عَبْدِيْ إِذَا ذَكَرَنِيْ وَتَحَرَّكَتْ بِيْ شَفَتَاهُ অর্থাৎ “আমার বান্দাহ যখন আমার যিকির করে এবং তার ওষ্ঠদ্বয় যখন আমার যিকিরের সাথে আন্দোলিত হয় তখন আমি তার একান্তই নিকটে তার সাথেই থাকি।” কুরআন-হাদীসের এসব স্পষ্ট উক্তির দ্বারা এটাই সুস্পষ্টরূপে প্রতীয়মান হয় যে, সমস্ত নেক আমলের মধ্যে যিকরুল্লাহই সর্বোত্তম এবং আল্লাহর নিকট প্রিয়তম আমল এবং আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের একটি একান্ত খাস ওসীলা। তবে এটাও স্মর্তব্য যে, এ যিকিরের মধ্যে নামায ও তিলাওয়াতে কুরআন জাতীয় সমুদয় ইবাদত শামিল রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান