আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮৮৭
অধ্যায়ঃ হজ্জ
আমৃত্যু মদীনায় বসবাসের প্রতি উৎসাহ দান এবং মদীনা, উজ্বল ও আকীক উপত্যকার ফযীলত প্রসঙ্গ
১৮৮৭. তিরমিযী ওলীদ ইব্‌ন আবু সাওর-সুদ্দী... উবাদা ইবন আবু ইয়াযীদ সূত্রে হযরত আলী ইব্‌ন আবু তালিব (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, আমি নবী করীম(ﷺ) -এর সাথে মক্কায় ছিলাম। একদিন আমরা মক্কার কোন এক প্রান্তে বের হলাম। তখন যে কোন পাহাড় ও বৃক্ষ তাঁর সামনে পড়েছে, সেই বলছিল: আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ্।
(তিরমিযী বলেন, হাদীসটি হাসান-গরীব।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي سُكْنى الْمَدِينَة إِلَى الْمَمَات وَمَا جَاءَ فِي فَضلهَا وَفضل أحد ووادي العقيق
1887 - وَقد روى التِّرْمِذِيّ من حَدِيث الْوَلِيد بن أبي ثَوْر عَن السّديّ عَن عبَادَة بن أبي يزِيد عَن عَليّ بن أبي طَالب قَالَ كنت مَعَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بِمَكَّة فخرجنا فِي بعض نَوَاحِيهَا فَمَا استقبله جبل وَلَا شجر إِلَّا وَهُوَ يَقُول السَّلَام عَلَيْك يَا رَسُول الله

وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান