আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮৭১
অধ্যায়ঃ হজ্জ
আমৃত্যু মদীনায় বসবাসের প্রতি উৎসাহ দান এবং মদীনা, উজ্বল ও আকীক উপত্যকার ফযীলত প্রসঙ্গ
১৮৭১. সাকীফ গোত্রের একটি ইয়াতীম বালিকা যে রাসূলুল্লাহ(ﷺ)-এর প্রতিপালনে ছিল-বর্ণনা করে যে, রাসুলুল্লাহ(ﷺ)বলেছেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি মদীনায় থেকে মরতে পারে, সে সেখানেই মৃত্যুবরণ করুক। কেননা যে ব্যক্তি মদীনায় মৃত্যুবরণ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সাক্ষী অথবা সুপারিশকারী হব।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর'-এ হাসান সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর'-এ হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي سُكْنى الْمَدِينَة إِلَى الْمَمَات وَمَا جَاءَ فِي فَضلهَا وَفضل أحد ووادي العقيق
1871- وَعَن امْرَأَة يتيمة كَانَت عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من ثَقِيف أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من اسْتَطَاعَ مِنْكُم أَن يَمُوت بِالْمَدِينَةِ فليمت فَإِنَّهُ من مَاتَ بهَا كنت لَهُ شَهِيدا أَو شَفِيعًا يَوْم الْقِيَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن