আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮৭০
অধ্যায়ঃ হজ্জ
আমৃত্যু মদীনায় বসবাসের প্রতি উৎসাহ দান এবং মদীনা, উজ্বল ও আকীক উপত্যকার ফযীলত প্রসঙ্গ
১৮৭০. হযরতে সুবায়'আ আসলামিয়া (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ(ﷺ)বলেছেন: তোমাদের মধ্যে যে ব্যাক্তি মদীনায় থেকে মরতে পারে, সে যেন সেখানেই মৃত্যুবরণ করে। কেননা যে কেউ মদীনায় মারা যাবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী অথবা সাক্ষী হব।
(হাদীসটি তাবারানী 'কবীর' নামক গ্রন্থে বর্ণনা করেছেন। আবদুল্লাহ ইবন ইকরামা ব্যতীত এর সকল বর্ণনাকারীই সহীহ গ্রন্থের বর্ণনায় গ্রহণযোগ্য। একদল লোক তাঁর নিকট থেকে হাদীস বর্ণনা করেছেন, কিন্তু হাদীদের মৌলিক গ্রন্থসমূহের সংকলকগণ নিজেদের সংকলনে তাঁর বর্ণনাকে স্থান দেন নি। বায়হাকী বলেন, এটি ভুল। আসলে হাদীসটি সুমায়তার, যেমন উপরে বর্ণিত হয়েছে।)

كتاب الْحَج
التَّرْغِيب فِي سُكْنى الْمَدِينَة إِلَى الْمَمَات وَمَا جَاءَ فِي فَضلهَا وَفضل أحد ووادي العقيق
1870- وَعَن سبيعة الأسْلَمِيَّة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من اسْتَطَاعَ مِنْكُم أَن يَمُوت بِالْمَدِينَةِ فليمت فَإِنَّهُ لَا يَمُوت بهَا أحد إِلَّا كنت لَهُ شَفِيعًا أَو شَهِيدا يَوْم الْقِيَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح إِلَّا عبد الله بن عِكْرِمَة روى عَنهُ جمَاعَة وَلم يُخرجهُ أحد وَقَالَ الْبَيْهَقِيّ هُوَ خطاء وَإِنَّمَا هُوَ عَن صميتة كَمَا تقدم