আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮৬৯
অধ্যায়ঃ হজ্জ
আমৃত্যু মদীনায় বসবাসের প্রতি উৎসাহ দান এবং মদীনা, উজ্বল ও আকীক উপত্যকার ফযীলত প্রসঙ্গ
১৮৬৯. বায়হাকীর অপর এক বর্ণনায় রয়েছে যে, হযরত সুমায়তা (রা) রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছেন, যে ব্যক্তি মদীনায় থেকে মরতে পারে, সে যেন সেখানেই মৃত্যুবরণ করে। যে ব্যক্তি মদীনায় মারা যাবে, আমি তার সুপারিশকারী অথবা সাক্ষী হব।
كتاب الْحَج
التَّرْغِيب فِي سُكْنى الْمَدِينَة إِلَى الْمَمَات وَمَا جَاءَ فِي فَضلهَا وَفضل أحد ووادي العقيق
1869- وَفِي رِوَايَة للبيهقي أَنَّهَا سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من اسْتَطَاعَ أَن يَمُوت بِالْمَدِينَةِ فليمت فَمن مَاتَ بِالْمَدِينَةِ كنت لَهُ شَفِيعًا أَو شَهِيدا

হাদীসের ব্যাখ্যা:

এ কথা স্পষ্ট যে, আমার মৃত্যু অমুক স্থানে আসুক, এটা কারো এখতিয়ার ও ইচ্ছাধীন বিষয় নয়। তবে মানুষ এর আকাঙ্ক্ষা ও এর জন্য দু‘আ করতে পারে এবং কোন না কোন পর্যায়ে এর চেষ্টাও করতে পারে। যেমন, যেখানে মরতে চায়, সেখানে গিয়ে পড়ে থাকবে। যদি তকদীরের ফায়সালা বিপরীত না হয়, তাহলে মৃত্যু সেখানেই আসবে। যাহোক, হাদীসটির উদ্দেশ্য এটাই যে, যে ব্যক্তি এ সৌভাগ্য লাভ করতে চায়, সে যেন যথাসাধ্য চেষ্টা করে। যারা এখলাছ ও আন্তরিকতার সাথে চেষ্টা করে, আল্লাহ তা'আলাও তাদের সাহায্য করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান