আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৪২৫
অধ্যায়ঃ সদকা
খাদ্যদান ও পানিপান করানোর প্রতি উৎসাহ প্রদান এবং এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে
ভীতি প্রদর্শন
১৪২৫. হযরত মাহমুদ ইবনুর রাবী (রা) থেকে বর্ণিত যে, সুরাকা ইবন্ জু'শাম (রা) একদিন এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! পথহারা কোন প্রাণী আমার হাউযের কাছে এসে হাযির হয়ে যায়। আমি যদি তাকে পানি পান করিয়ে দেই, তবে কি এতে আমার কোন পুণ্য হবে ? তিনি বললেন, তাকে পানি পান করিয়ে দাও। কেননা প্রতিটি কলিজাবিশিষ্ট পিপাসার্ত প্রাণের বেলায়ই পুণ্য রয়েছে।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। ইবন মাজাহ ও বায়হাকীও এটি আবদুর রহমান ইবন মালিক ইবুন জু'শাম তাঁর পিতা থেকে ও তিনি তাঁর চাচা সুরাকা ইবন জু'শাম (রা) থেকে বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام وَسقي المَاء والترهيب من مَنعه
1425- وَعَن مَحْمُود بن الرّبيع أَن سراقَة بن جعْشم
قَالَ يَا رَسُول الله الضَّالة ترد على حَوْضِي فَهَل لي فِيهَا من أجر إِن سقيتها
قَالَ اسقها فَإِن فِي كل ذَات كبد حراء أجرا

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَرَوَاهُ ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا عَن عبد الرَّحْمَن بن مَالك بن جعْشم عَن أَبِيه عَن عَمه سراقَة بن جعْشم رَضِي الله عَنهُ

হাদীসের ব্যাখ্যা:

ছোট বড় প্রত্যেক কাজে সওয়াব রয়েছে। ইতর প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করার মধ্যেও সওয়াব রয়েছে। কিন্তু সওয়াবের পরিমাণ প্রত্যেক কাজের গুরুত্বের উপর নির্ভর করে। স্বাভাবিক অবস্থায় সম্পাদিত কাজের জন্য যে সওয়াব রয়েছে, অস্বাভাবিক অবস্থায় সম্পাদিত একই কাজের তার চেয়ে বেশি সওয়াব রয়েছে। যে সৎকর্মের পেছনে আন্তরিকতা বেশি, তার জন্য আল্লাহর কাছে সওয়াবও বেশি। স্বাভাবিক অবস্থায় পশুপাখিকে পানি দান করলে সাধারণ সওয়াব পাওয়া যাবে: কিন্তু অস্বাভাবিক অবস্থায় কোন প্রাণীকে নিজের আরাম-আয়েশ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন সাহায্য করলে তার মূল্য অনেক বেশি হবে। আল্লাহ এ ধরনের বান্দার কাজের পূর্ণ স্বীকৃতি দেন এবং তার গুনাহ মাফ করে তাকে বুলন্দ মরতবা দান করেন। অবশ্য সৎকর্মশীল ব্যক্তির ঈমান থাকতে হবে। অন্যথায় সে আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান