আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩১০
অধ্যায়ঃ সদকা
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১৩১০. হযরত আমর ইব্‌ন আওফ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছনঃ মুসলমানের দান আয়ু বৃদ্ধি করে, অপমৃত্যু রোধ করে এবং এরদ্বারা আল্লাহ্ গর্ব ও অহংকার দূর করে থাকেন।
(ইমাম তাবারানী কাসীর ইব্‌ন আবদুল্লাহ্ সূত্রে আমর ইব্‌ন আউফ (রা) থেকে একটি রিওয়ায়াত করেছেন। ইমাম তিরমিযীও হাদীসটিকে 'হাসান' বলে সাব্যস্ত করেছেন। ইব্‌ন খুযায়মাও হাদীসের বিষয়বস্তুকে সহীহ বলেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1310 - وَعَن عَمْرو بن عَوْف رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن صَدَقَة الْمُسلم تزيد فِي الْعُمر وتمنع ميتَة السوء وَيذْهب الله بهَا الْكبر وَالْفَخْر

رَوَاهُ الطَّبَرَانِيّ من طَرِيق كثير بن عبد الله عَن أَبِيه عَن جده عَمْرو بن عَوْف وَقد حسنها التِّرْمِذِيّ وصححها ابْن خُزَيْمَة لغير هَذَا الْمَتْن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: