আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯৭৭
অধ্যায়ঃ নফল
সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৭৭. হযরত আবদুল্লাহ ইবন গান্নাম বায়াদী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি ভোরবেলা এই দু'আঃ
اللَّهُمَّ مَا أصبح بِي من نعْمَة أَو بِأحد من خلقك فمنك وَحدك لَا شريك لَك فلك الْحَمد وَلَك الشُّكْر
"হে আল্লাহ! তুমি আমাকে যে নি'আমত দিয়েছ অথবা তোমার সৃষ্টির মধ্যে কাউকে যে নি'আমত দিয়েছ, তা তো তোমারই পক্ষ থেকে, তুমি এক, তোমার কোন অংশীদার নেই। তোমারই যাবতীয় প্রশংসা এবং তোমারই জন্য যাবতীয় কৃতজ্ঞতা।"
বলবে, সে ব্যক্তি ঐ দিনের শুকরিয়া আদায় করল। অনুরূপ যে ব্যক্তি সন্ধাবেলা বলবে, সে ঐ রাতের শুকরিয়া আদায় করল।
(আবু দাউদ ও নাসাঈ নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেছেন। আর ইবন হিব্বান হযরত ইবন আব্বাস (রা) সূত্রে তাঁর 'সহীহ' গ্রন্থে নিজ শব্দযোগে المساء (সন্ধ্যাবেলা) ব্যতীত অবশিষ্টাংশ উল্লেখ করেছেন। সম্ভবত তা মূল হাদীস থেকে বিলুপ্ত হয়েছে।)

كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
977 - وَعَن عبد الله بن غَنَّام البياضي رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَالَ حِين يصبح اللَّهُمَّ مَا أصبح بِي من نعْمَة أَو بِأحد من خلقك فمنك وَحدك لَا شريك لَك فلك الْحَمد وَلَك الشُّكْر فقد أدّى شكر يَوْمه وَمن قَالَ مثل ذَلِك حِين يُمْسِي فقد أدّى شكر ليلته
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه عَن ابْن عَبَّاس بِلَفْظ دون ذكر الْمسَاء وَلَعَلَّه سقط من أُصَلِّي