আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৬৭
অধ্যায়ঃ নফল
সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৬৭. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি যে ব্যক্তি আমানতের (দ্বীন) বিষয়ে শপথ করে এবং যে মুসলিম ব্যক্তি তার পরিবার-পরিজন ও পরিচারক- পরিচারিকাদের সাথে খিয়ানত করে, সে আমাদের দলভুক্ত নয়। আর যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় এই দু'আ পাঠ করে:
اللَّهُمَّ إِنِّي أشهدك بأنك أَنْت الله الَّذِي لَا إِلَه إِلَّا أَنْت وَحدك لَا شريك لَك وَأَن مُحَمَّدًا عَبدك وَرَسُولك أَبُوء بنعمتك عَليّ وأبوء بذنبي فَاغْفِر لي إِنَّه لَا يغْفر الذُّنُوب غَيْرك
"হে আল্লাহ! আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, তুমি ব্যতীত আর কোন ইলাহ নেই। তুমি এক, তোমার কোন শরীক নেই। মুহাম্মাদ তোমার বান্দা ও তোমার রাসূল। তুমি আমাকে যে নি'আমত দিয়েছ, আমি তা স্বীকার করি। আমার গুনাহও আমি স্বীকার করি। কাজেই তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত গুনাহ ক্ষমা করার ক্ষমতা আর কারো নেই।"
কেউ যদি এই দু'আটি সকালবেলা পাঠ করে এবং সন্ধ্যার পূর্বেই সে মারা যায়, তাহলে সে শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে। (অনুরূপভাবে) কেউ যদি এই দু'আটি সন্ধ্যাবেলা পাঠ করে এবং ঐ রাতেই সে মারা যায়, তাহলে তার মৃত্যু হবে শহীদী মৃত্যু।
(আবুল কাসিম ইস্পাহানী ও অপরাপর হাদীসবেত্তাগণ এ হাদীসটি বর্ণনা করেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
967 - وَرُوِيَ عَن حُذَيْفَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَيْسَ منا من حلف بالأمانة وَلَيْسَ منا من خَان امْرأ مُسلما فِي أَهله وخادمه
وَمن قَالَ حِين يُمْسِي وَحين يصبح اللَّهُمَّ إِنِّي أشهدك بأنك أَنْت الله الَّذِي لَا إِلَه إِلَّا أَنْت وَحدك لَا شريك لَك وَأَن مُحَمَّدًا عَبدك وَرَسُولك أَبُوء بنعمتك عَليّ وأبوء بذنبي فَاغْفِر لي إِنَّه لَا يغْفر الذُّنُوب غَيْرك فَإِن قَالَهَا من يَوْمه ذَلِك حِين يصبح فَمَاتَ من يَوْمه ذَلِك قبل أَن يُمْسِي مَاتَ شَهِيدا وَإِن قَالَهَا حِين يُمْسِي فَمَاتَ من ليلته مَاتَ شَهِيدا

رَوَاهُ أَبُو الْقَاسِم الْأَصْبَهَانِيّ وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান