আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯৬৪
অধ্যায়ঃ নফল
সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৬৪. হযরত মা'কিল ইবন ইয়াসার (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি সকালে তিনবার أعوذ بِاللَّه السَّمِيع الْعَلِيم من الشَّيْطَان الرَّجِيم পাঠ করে সূরা হাশরের শেষ তিন আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তার জন্য সত্তর হাজার ফিরিশতা নিযুক্ত করবেন এবং তাঁরা সন্ধ্যা হওয়া পর্যন্ত তার প্রতি দু'আ করতে থাকবেন। যদি সে ঐ দিন মারা যায়, তাহলে তার মৃত্যু হবে শহীদী মৃত্যু। অনুরূপভাবে সন্ধ্যায় যে ব্যক্তি এরূপ বলবে, তাকেও অনুরূপ মর্যাদা দান করা হবে।
(খালিদ ইবন তাহমান সূত্রে ইমাম তিরমিযী এ হাদীসটি বর্ণনা করেন এবং তিনি বলেন: এ হাদীসটি গরীব। আর কোন কোন নুসখায় হাসান-গরীব।)
(খালিদ ইবন তাহমান সূত্রে ইমাম তিরমিযী এ হাদীসটি বর্ণনা করেন এবং তিনি বলেন: এ হাদীসটি গরীব। আর কোন কোন নুসখায় হাসান-গরীব।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
964 - وَعَن معقل بن يسَار رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَالَ حِين يصبح ثَلَاث مَرَّات أعوذ بِاللَّه السَّمِيع الْعَلِيم من الشَّيْطَان الرَّجِيم وَقَرَأَ ثَلَاث آيَات من آخر سُورَة الْحَشْر وكل الله بِهِ سبعين ألف ملك يصلونَ عَلَيْهِ حَتَّى يُمْسِي وَإِن مَاتَ فِي ذَلِك الْيَوْم مَاتَ شَهِيدا وَمن قَالَهَا حِين يُمْسِي كَانَ بِتِلْكَ الْمنزلَة
رَوَاهُ التِّرْمِذِيّ من رِوَايَة خَالِد بن طهْمَان وَقَالَ حَدِيث غَرِيب وَفِي بعض النّسخ حسن غَرِيب
رَوَاهُ التِّرْمِذِيّ من رِوَايَة خَالِد بن طهْمَان وَقَالَ حَدِيث غَرِيب وَفِي بعض النّسخ حسن غَرِيب
বর্ণনাকারী: