আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৬৩
অধ্যায়ঃ নফল
সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৬৩. হযরত মু'আয ইবন আবদুল্লাহ ইবন খুবায়ব (রা) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: একদা আমরা রাসূলুল্লাহ (সা)এর সংগে সালাত আদায় করার জন্য বৃষ্টিমুখর ঘোর অন্ধকার রাতে বের হলাম। এমন সময় আমরা তাঁকে পেয়ে গেলাম। তিনি বললেনঃ তুমি বল। আমি কিছু বললাম না। তারপর তিনি বললেন: তুমি বল। আমি কিছু বললাম না। তারপর তিনি বললেনঃ তুমি বল। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি কী বলব? তিনি বললেনঃ তুমি সকাল ও সন্ধ্যায় তিনবার করে قل هُوَ الله أحد (সূরা ইখলাস) এবং মুআববিযাতায়ন (সূরা ফালাক ও নাস) তিলাওয়াত কর, তাহলে সবকিছুর চেয়ে তাই হবে তোমার জন্য যথেষ্ট।
আবূ দাউদ নিজ শব্দযোগে এবং তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেছেনঃ এ হাদীসটি হাসান-সহীহ-গরীব। ইমাম নাসাঈ মুসনাদ ও মুরসাল উভয়ে সনদে হাদীসটি বর্ণনা করেছেন।
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
963 - عَن معَاذ بن عبد الله بن خبيب عَن أَبِيه رَضِي الله عَنهُ أَنه قَالَ خرجنَا فِي لَيْلَة مطر وظلمة شَدِيدَة نطلب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ليُصَلِّي بِنَا فأدركناه فَقَالَ قل فَلم أقل شَيْئا ثمَّ قَالَ قل فَلم أقل شَيْئا ثمَّ قَالَ قل
قلت يَا رَسُول الله مَا أَقُول قَالَ قل هُوَ الله أحد والمعوذتين حِين تصبح وَحين تمسي ثَلَاث مَرَّات تكفيك من كل شَيْء

رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَقَالَ حسن صَحِيح غَرِيب وَرَوَاهُ النَّسَائِيّ مُسْندًا ومرسلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান