আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৮৫৯
অধ্যায়ঃ নফল
যোহরের (ফরয সালাতের) আগে ও পরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৫৯. আসওয়াদ, মুররা ও মাসরূক (র) থেকে বর্ণিত। তারা বলেন, হযরত আবদুল্লাহ (রা) বলেছেন: যোহরের (ফরযের) পূর্বের চার রাক'আতই কেবল সালাতুল লায়ল সমতুল্য হতে পারে। আর এ চার রাক'আতের ফযীলত হল একাকী সালাত আদায় করার চাইতে জামাআতে সালাত আদায় করার মত।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে ত্রুটিমুক্ত সনদে বর্ণিত এ হাদীসটি মাওকূফ।)
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে ত্রুটিমুক্ত সনদে বর্ণিত এ হাদীসটি মাওকূফ।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الظّهْر وَبعدهَا
859 - وَعَن الْأسود وَمرَّة ومسروق رَضِي الله عَنْهُم قَالُوا قَالَ عبد الله لَيْسَ شَيْء يعدل صَلَاة اللَّيْل من صَلَاة النَّهَار إِلَّا أَرْبعا قبل الظّهْر وَفَضْلهنَّ على صَلَاة النَّهَار كفضل صَلَاة الْجَمَاعَة على صَلَاة الْوحدَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَهُوَ مَوْقُوف لَا بَأْس بِهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَهُوَ مَوْقُوف لَا بَأْس بِهِ