আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৫৮
অধ্যায়ঃ নফল
যোহরের (ফরয সালাতের) আগে ও পরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৫৮. হযরত আবদুর রহমান ইবন হুমায়দ পর্যায়ক্রমে তাঁর পিতা এবং তদীয় পিতা থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (সা) বলেছেন: সালাতুল হাজীর সালাতুল লায়লের অনুরূপ। বর্ণনাকারী বলেন: আমি আবদুর রহমান ইবন হুমায়দের কাছে জিজ্ঞেস করলাম: হাজীর কি? তিনি বললেন: সূর্য যখন পশ্চিমাকাশে ঢলে পড়ে তখন যে সালাত আদায় করা হয়, তাই সালাতুল হাজীর।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে এবং সাধারণ সনদে হাদীসটি বর্ণিত। আবদুর রহমানের পিতামহ হলেন হযরত আবদুর রহমান ইবন আওফ (রা)।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الظّهْر وَبعدهَا
858 - وَعَن عبد الرَّحْمَن بن حميد رَضِي الله عَنهُ عَن أَبِيه عَن جده رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ صَلَاة الهجير مثل صَلَاة اللَّيْل
قَالَ الرَّاوِي فَسَأَلت عبد الرَّحْمَن بن حميد عَن الهجير فَقَالَ إِذا زَالَت الشَّمْس

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِي سَنَده لين وجد عبد الرَّحْمَن هَذَا هُوَ عبد الرَّحْمَن بن عَوْف رَضِي الله عَنهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান