আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৮৫২
অধ্যায়ঃ নফল
যোহরের (ফরয সালাতের) আগে ও পরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৫২. হযরত আবূ আয়্যুব (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: যোহরের ফরয সালাতের পূর্বে এক সালামে যে ব্যক্তি চার রাক'আত সালাত আদায় করবে, এর বদৌলতে তার জন্য আসমানের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হবে।
(আবু দাউদ নিজ শব্দযোগে এবং ইবন মাজাহ এ হাদীস বর্ণনা করেন। তবে উভয়ের সনদ হাসান হওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে। তাবারানী 'কাবীর' ও 'আওসাত' গ্রন্থে নিজ শব্দযোগে বলেছেনঃ রাসূলুল্লাহ (সা) কে আমার কাছে আসা পর্যন্ত যোহরের (ফরয সালাতের) পূর্বে চার রাক'আত নিয়মিত আদায় করতে দেখেছি। তিনি বলেছেন: সূর্য যখন পশ্চিমাকাশে ঢলে পড়ে, তখন আসমানের দরজাসমূহ উন্মুক্ত করা হয় এবং সালাত আদায় শেষ না হওয়া পর্যন্ত তা বন্ধ করা হয় না। কাজেই আমি আমার আমল ঐ সময়ে তুলে নেওয়া অধিক পসন্দ করি।)

كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الظّهْر وَبعدهَا
852 - وَرُوِيَ عَن أبي أَيُّوب رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَربع قبل الظّهْر لَيْسَ فِيهِنَّ تَسْلِيم تفتح لَهُنَّ أَبْوَاب السَّمَاء
رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه وَفِي إسنادهما احْتِمَال للتحسين وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَلَفظه قَالَ لما نزل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَليّ رَأَيْته يديم أَرْبعا قبل الظّهْر وَقَالَ إِنَّه إِذا زَالَت الشَّمْس فتحت أَبْوَاب السَّمَاء فَلَا يغلق مِنْهَا بَاب حَتَّى تصلى الظّهْر فَأَنا أحب أَن يرفع لي فِي تِلْكَ السَّاعَة خير