আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৫১
অধ্যায়ঃ নফল
যোহরের (ফরয সালাতের) আগে ও পরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৫১. হযরত উম্মু হাবীবা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি যোহরের ফরযের পূর্বের চার রাক'আত এবং পরে চার রাক'আত নিয়মিত আদায় করবে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেবেন।
(আহমদ, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী প্রমুখ আবু উমামা তনয় কাসিম আবূ আবদুর রহমান থেকে আন্বাসা ইবন আবূ সুফয়ান .... উম্মে হাবীবা সূত্রে বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেছেন: এ হাদীসটি হাসান-সহীহ-গরীব। আর কাসিম ইবন আবদুর রহমান সিরিয়ার অধিবাসী এবং তিনি একজন বিশ্বস্ত রাবী। নাসাঈ শরীফের এক বর্ণনায় আছে: কখনো তার মুখমন্ডলে আগুন স্পর্শ করবে না। ইবন খুযায়মা তাঁর সহীহ গ্রন্থে সুলায়মান ইবন মূসা থেকে মুহাম্মদ ইবন আবু সুফয়ান সূত্রে তাঁর বোন হযরত উম্মু হাবীবা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।
[হাফিয মুনযিরী (র) বলেন]। ইমাম আবূ দাউদ, নাসাঈ ও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং অপরাপর মুহাদ্দিসগণ মাকতুল সূত্রে আম্বাসা থেকে বর্ণনা করেন। তবে মাকতুল আম্বাসা থেকে এ হাদীস শোনেননি। আবু যুর'আ, আবু মিসহার, নাসাঈ এবং অন্যান্যগণ এ বক্তব্য প্রদান করেছেন। ইমাম তিরমিযী (র)-ও এ হাদীসকে হাসান বলেছেন। ইমাম তিরমিযী ও ইবন মাজাহ মুহাম্মদ ইবন আবদুল্লাহ শাসী তাঁর পিতার সূত্রে আম্বাসা থেকে বর্ণনা করেছেন। তবে মুহাম্মদ-এর বিশ্বস্ততার ব্যাপারে মুহাদ্দিসগণের মতানৈক্য রয়েছে।
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الظّهْر وَبعدهَا
851 - عَن أم حَبِيبَة رَضِي الله عَنْهَا قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من يحافظ على أَربع رَكْعَات قبل الظّهْر وَأَرْبع بعْدهَا حرمه الله على النَّار

رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ من رِوَايَة الْقَاسِم أبي عبد الرَّحْمَن صَاحب أبي أُمَامَة عَن عَنْبَسَة بن أبي سُفْيَان عَن أم حَبِيبَة وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح غَرِيب وَالقَاسِم بن عبد الرَّحْمَن شَامي ثِقَة انْتهى
وَفِي رِوَايَة للنسائي فتمس وَجهه النَّار أبدا
وَرَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه عَن سُلَيْمَان بن مُوسَى عَن مُحَمَّد بن أبي سُفْيَان عَن أُخْته أم حَبِيبَة
قَالَ الْحَافِظ رَضِي الله عَنهُ وَرَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه أَيْضا وَغَيرهم من رِوَايَة مَكْحُول عَن عَنْبَسَة وَمَكْحُول لم يسمع من عَنْبَسَة
قَالَ أَبُو زرْعَة وَأَبُو مسْهر وَالنَّسَائِيّ وَغَيرهم وَرَوَاهُ التِّرْمِذِيّ أَيْضا وَحسنه وَابْن مَاجَه كِلَاهُمَا من رِوَايَة مُحَمَّد بن عبد الله الشعيثي عَن أَبِيه عَن عَنْبَسَة وَيَأْتِي الْكَلَام على مُحَمَّد
tahqiqতাহকীক:তাহকীক চলমান